বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

গ্রামীণ ব্যাংকের ম্যানেজারকে স্যার না বলায় বাকবিতণ্ডা, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন ০৯ নভেম্বার ২০২৪ ০৪:০৫ এ.এম

গ্রামীণ ব্যাংকের ম্যানেজারকে স্যার না বলায় বাকবিতণ্ডা, ভিডিও ভাইরাল ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে ‘স্যার’ না বলায় গ্রাহকের সঙ্গে বাগবিতণ্ডার জড়িয়েছেন গ্রামীণ ব্যাংকের একজন সেকেন্ড ম্যানেজার। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এরপর থেকে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন গ্রামীণ ব্যাংকের ওই কর্মকর্তা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, গ্রামীণ অফিসের সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ ঝিটকা বাজারের মিষ্টি ব্যবসায়ী সুব্রত সন্ন্যাসীর সঙ্গে এমন অসৎ আচরণ করেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রামীণ ব্যাংকের ম্যানেজারকে গ্রাহক ‘ভাই’ বলে ডাকায় সেকেন্ড ম্যানেজার বলছেন, ‘ভাই’ বলেন কেন? গ্রাহক তখন বলেন, কেন ‘ভাই’ বলা যাবে না? সেকেন্ড ম্যানেজার বলেন, ‘ভাই’ বলা যাবে না, ‘ভাই’ বলবেন না। গ্রামীণ ব্যাংকের সবাইকে ‘স্যার’ বলতে হবে এটাই নিয়ম। এসময় গ্রাহক বলেন, কোথায় লেখা আছে আপনাদের ‘স্যার’ বলতে হবে, দেখান।

সেকেন্ড ম্যানেজার তখন আঙুল নাচাতে নাচাতে গ্রাহককে বলেন, আপনি এত বার্গেনিং করছেন কেন? গ্রাহক বলেন, আমি ভদ্রভাবে কথা বলছি। সেকেন্ড ম্যানেজার বলেন, আপনি ওনাকে (এক কর্মকর্তাকে দেখিয়ে) ‘ভাই’ বললেন কেন, আপনার কোন সম্পর্কের ভাই উনি? আপনি কথাবার্তা সাবধানে বলবেন। গ্রাহক তখন বলেন, আপনি নখ নাচিয়ে কথা বলবেন না। এসময় সেকেন্ড ম্যানেজারকে তার চেয়ার থেকে রাগান্বিতভাবে উঠতে দেখা যায়।

ভুক্তভোগী সুব্রত সন্ন্যাসী বলেন, গতকাল বুধবার দুপুরে টাকা উঠানোর জন্য গ্রামীণ ব্যাংকে যাই। ব্যাংক কর্মকর্তা আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখে বললেন আগামীকাল আসার জন্য। তখন আমি বিষয়টা ব্রাঞ্চ ম্যানেজারকে বলি, ভাই তাহলে কাল কখন আসবো? এটা বলার পরেই পাশ থেকে সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ আমার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং আমাকে ভাই বাদ দিয়ে স্যার বলে সম্বোধন করতে বলেন। তখন আমি তাকে কয়েকটা প্রশ্ন করলে সে আমার দিকে আঙ্গুল তুলে এবং আমাকে মারতে উদ্যোত হয়। তখন পাশ থেকে অফিসের অন্য একজন স্টাফ আমার মোবাইল কেড়ে নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন ঘটনার আমি তীব্র নিন্দা জানাই এবং সেই কর্মকর্তার প্রাতিষ্ঠানিক আইনত শাস্তি দাবি করি।

এবিষয়ে অভিযুক্ত সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বিষয়টা একটা ভুল বোঝাবুঝির। বিষয়টা সমাধানের জন্যই আমি আর ম্যানেজার ঝিটকা বাজারে সুব্রত সন্ন্যাসীর দোকানে এসেছি। গলা ইউনিয়নের চেয়ারম্যান শফি বিশ্বাস এবং গণ্যমান্যরা আছেন। বিষয়টা নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

গ্রামীণ ব্যাংক ঝিটকা শাখার ম্যানেজার অদ্বৈত কুমার মৃধা বলেন, আজ সন্ধ্যায় আমরা বিষয়টা নিয়ে আমাদের গ্রাহক সুব্রত সন্ন্যাসীর দোকানে বসে ছিলাম। আমরা বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এর জন্য অনুতপ্ত।

এ বিষয়টা নিয়ে আমাদের সেন্ট্রাল অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তারা আসবেন, তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন