বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

এবার খেলাফত মজলিসের সমাবেশে ইসকন নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদন ২৭ নভেম্বার ২০২৪ ০৪:০০ পি.এম

এবার খেলাফত মজলিসের সমাবেশে ইসকন নিষিদ্ধের দাবি ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘আমরা ইসকনের বিরুদ্ধে বারবার কথা বলেছি, সতর্ক করেছি। তবুও সরকার সজাগ হয়নি। তাইতো এবার তাদের নিষিদ্ধ করার জন্য সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি। যদি ইসকনকে আদালত নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে আলেম সমাজই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন ‘বগত এপ্রিল মাসে ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে হিন্দু অধ্যুষিত এলাকায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই হত্যার সঠিক বিচার হলে মঙ্গলবার চট্টগ্রামের আদালত চত্বরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। এ ছাড়া তারা সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। তাই এ রকম সাম্প্রদায়িক উসকানিতে পা না দিয়ে দেশবাসীকে সজাগ থাকার অনুরোধ করছি।’

মামুনুল হক আ.লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘আ.লীগ সরকার এদেশের ইসলামী তাওহিদি জনতার ওপর স্টিম রোলার চাপিয়ে নিষ্পেষিত করেছিল। ইসলামি জনতা ও আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীর ওপর লাখ লাখ গুলি বর্ষণ করা হয়েছিল। রাতের আঁধারে নির্যাতন করা হয়েছে। তবে আলেম সমাজ ক্ষমতায় গেলে শেখ হাসিনার মতো দানব সরকার হবে না।’

খেলাফত মজলিসের এ মহাসচিব শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘শেখ হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করেছিল। প্রশাসনকে দলীয়করণ করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনীতে রূপান্তরিত করেছিল। শেখ হাসিনা রাজনীতি শুরু করেছিল দেশকে শেষ করে দেওয়ার জন্য।’

তিনি বলেন, ‘ত্রিশ হাজার কোটি টাকার পদ্মা সেতুর কাজ দেখিয়ে বিশ হাজার কোটি টাকা পাচার করেছে আ.লীগ। এরকম বড় বড় মেগা প্রকল্প থেকে দুই-তিনগুণ টাকা বিদেশে পাচার করেছে। এখন ইসকনকে লেলিয়ে দিয়ে দেশে দাঙ্গা সৃষ্টি করে স্বার্থ হাসিল করতে চাচ্ছে তারা।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অতি দ্রুত নির্বাচন দিন। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন।’ বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা শাহ্ আকরাম আলী, অপর উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা হেলালুদ্দীন সাহেব, উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা আবুল হুসাইন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, মুফতী শারাফত হোসাইন, মাওলানা আতাউল্লাহ আমীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, সহসভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওলানা মিজানুর রহমান মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ বাংলাদেশ খেলাফত মজলিসের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ফরিদপুর জেলার ৯টি উপজেলার হাজার হাজার আলেম ওলামারা উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন