বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

রাজউকের প্লট দুর্নীতি/ শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদন ১০ এপ্রিল ২০২৫ ১১:০১ এ.এম

রাজউকের প্লট দুর্নীতি/ শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছবি: সংগৃহীত

ঢাকার পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, তদন্ত প্রাপ্তে আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এর আগে, মঙ্গলবার (০৮ এপ্রিল) বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, রাজউকে আবেদন না করেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে প্লট নিয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অসৎ উদ্দেশে নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লংঘন করে শেখ হাসিনাকে অবৈধভাবে প্রভাবিত করে রাজউকে কোনো আবেদন না করেই মায়ের কাছে আবদারপূর্বক আবেদন পেশ করেন পুতুল। এরপর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন সায়মা ওয়াজেদ পুতুল। বরাদ্দকৃত প্লট নিজ নামে রেজিস্ট্রিভুক্ত করে নেন এবং সরকারি জমি আত্মসাৎ করে নিজ ভোগদখলে রেখেছেন সায়মা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বিশেষ ক্ষমতাবলে তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় সায়মা ওয়াজেদ পুতুলের অনুকূলে প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন লংঘন করেন।

এতে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা-পুতুলসহ অন্য আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিটে এসব কথা উল্লেখ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

রাজধানীর পূর্বাচলে দশ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্ত প্রাপ্তে আরও দুই আসামিসহ শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। চার্জশিটে সাক্ষী করা হয়েছে ১৬ জনকে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর

news image

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে

news image

কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি

news image

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

news image

দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

news image

যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম

news image

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার

news image

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার

news image

৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার

news image

৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত

news image

শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের

news image

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর

news image

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার

news image

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

news image

জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন

news image

মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

news image

সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ

news image

আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার

news image

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

news image

প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ

news image

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

news image

‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

news image

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা

news image

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ

news image

ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

news image

আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন

news image

আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

news image

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র

news image

পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম

news image

মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ