নিজস্ব প্রতিবেদন ০৭ মে ২০২৫ ০৯:১৩ এ.এম
ছবি: সংগৃহীত
কুমিল্লার দেবীদ্বারে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে সফিউল্লাহ (৪৫) নামে এক ব্যাক্তিকে হত্যা করা হয়েছে। জানা গেছে, কথা কাটাকাটির এক পর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে তারই ঘনিষ্ঠ বন্ধু রাসেল (৩০)। মঙ্গলবার (৬ মে) বেলা ২ টায় উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের ঘাতক রাসেলের অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত সফিউল্লাহ (৪৫) উপজেলার ভানী ইউনিয়নের ভানী গ্রামের কেরুর বাড়ির মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ছেলে। এদিকে ঘাতক রাসেল (৩০) ত্রিবিদ্যা গ্রামের আন্দিরপাড়ারের বাসিন্দা।
সরেজমিনে বুধবার (৭ মে) দুপুরে ঘটনাস্থল গিয়ে জানা যায়, রাসেল অটোরিকশা-ভ্যান মেকানিক, অপরদিকে নিহত সফিউল্লাহ ভ্যানচালক। ভ্যানের কাজ করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। উভয়ই উভয়ের বাড়িতে আসা যাওয়া খাওয়া-দাওয়া, বেড়ানি ও আর্থিক লেনদেন করে আসছিল।
গত ৪ মাস আগে রাসেলের কাছে সফিউল্লাহর পাওনা প্রায় ৪০/৪৫ হাজার টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনায় হাতাহাতি ও মারামারি হয়। স্থানীয়রা বিষয়টি মিমাংসাসহ লেনদেন মিটাতে সালিস ডাকেন। সালিসে লেনদেনের বিষয়টি মিটমাট করে উভয়কে মিলিয়ে দেন। এর পর থেকে দুই বন্ধু পূর্বের মতো সম্পর্ক নিয়েই চলছিল।
গতকাল মঙ্গলবার (৬ মে) বেলা ২টার দিকে রাসেলের দোকানে পূর্বের কিছু টাকা লেনদেন নিয়ে সফিউল্লাহর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে গেরেজের একটি রড দিয়ে সফিউল্লাহর মাথায় ও মুখমন্ডলে কয়েকটি এলোপাথারী আঘাত করে। এতে সফিউল্লাহ মেঝেতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সফিউল্লাহর মৃত্যু নিশ্চিত হলে লাশ দোকানে রেখে রাসেল গেরেজের সাটার বন্ধ করে নিহত সফিউল্লাহর প্রতিবেশী সবুজ নামে এক ব্যাক্তিকে ফোনে ঘটনা জানান।
সবুজ খবর পেয়ে স্থানীয়দের নিয়ে দোকানে সফিউল্লাহর লাশ দেখতে পান। থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। ঘাতক রাসেল পলাতক রয়েছে। তাকে আটকের কাজ চলমান রয়েছে।
ওসি আরো জানান, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে হত্যার অভিযোগে রাসেল ও তার পিতা কেরামত আলীকে আসামি করে থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন