নিজস্ব প্রতিবেদন ২৮ আগষ্ট ২০২৫ ০৪:৪৪ এ.এম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাসেল হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৪ জনকে অভিযুক্ত করা হয়।
বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে রয়েছেন- শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন লাভলু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু, খোকন সাহা, শাহ নিজাম, শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জাকিরুল আলম ভূঁইয়া হেলাল, অয়ন ওসমানের শ্যালক মিনহাজুল ইসলাম ভিকিসহ মোট ৩৪ জন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৭ আগস্ট নারায়ণগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হোসিয়ারি শ্রমিক রাসেল গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। এ ঘটনা রাসেলের বাবা পিন্টু রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাসেলের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, মামলায় এজাহারনামীয় ১৫ আসামির পাশাপাশি তদন্তে আরও ১৯ জনকে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। মোট ৩৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন