নিজস্ব প্রতিবেদন ০৩ সেপ্টেম্বার ২০২৫ ১১:৩৯ পি.এম
ছবি: সংগৃহীত
দেশের সব অঞ্চলে নতুন করে বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। ফলে রান্নাসহ নিত্যদিনের কাজে এখন এলপিজি সিলিন্ডারের গ্যাসই আমাদের প্রধান ভরসা। একদিকে এটি পরিবেশবান্ধব হলেও, সঠিক নিয়ম না মানলে জীবনের জন্য বড় ঝুঁকিও তৈরি করে।
২০২৪ সালে রাজধানীর বেইলি রোডে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারান প্রায় ৪৬ জন মানুষ। একইভাবে দেশের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই এ ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। এসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—এলপিজি সিলিন্ডার ব্যবহার কোনোভাবেই অবহেলা করার বিষয় নয়। সামান্য অসতর্কতাও ভয়াবহ বিপদের কারণ হতে পারে।
এলপিজির পূর্ণরূপ হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। প্রোপেন ও বিউটেনের মিশ্রণে তৈরি এ গ্যাসকে পরিচ্ছন্ন বা পরিবেশবান্ধব জ্বালানি বলা হয়। রান্নার পাশাপাশি এটি যানবাহনের জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। তুলনামূলকভাবে এটি কার্যকর এবং নিরাপদ হলেও সঠিকভাবে ব্যবহার না করলে বিপদ ডেকে আনে।
এলপিজি সিলিন্ডার ব্যবহারে যেসব সতর্কতা জরুরি
১. কেনার আগে যাচাই করুন
সিলিন্ডারের মেয়াদ এবং এর সঙ্গে যুক্ত ভালভের মেয়াদ অবশ্যই দেখে নিতে হবে। কোথাও ফাটল বা ছিদ্র আছে কি না তাও পরীক্ষা করুন। সাধারণত একটি সিলিন্ডার ১০–১৫ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার কখনোই ব্যবহার করবেন না।
২. একাধিক চুলায় পৃথক সিলিন্ডার ব্যবহার করুন
বাসায় যদি একাধিক চুলা থাকে, প্রতিটির জন্য আলাদা সিলিন্ডার ব্যবহার করাই নিরাপদ।
৩. রান্নাঘর বাতাস চলাচলের উপযোগী রাখুন
রান্না শুরু করার অন্তত আধাঘণ্টা আগে রান্নাঘরের দরজা–জানালা খুলে দিন। রান্না শেষে অবশ্যই চুলা ও রেগুলেটরের সুইচ বন্ধ করুন।
৪. সিলিন্ডারের কাছে ইলেকট্রনিক ডিভাইস রাখবেন না
মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সিলিন্ডারের আশপাশে ব্যবহার করা যাবে না। একইভাবে দাহ্য বস্তু, তাপের উৎস বা পানির উৎসও সিলিন্ডারের পাশে রাখা থেকে বিরত থাকুন।
৫. সিলিন্ডার ও চুলার মধ্যে নিরাপদ দূরত্ব রাখুন
চুলা থেকে অন্তত ২ মিটার দূরে সিলিন্ডার স্থাপন করতে হবে। আলো-বাতাস চলাচলের সুবিধাযুক্ত জায়গায় রাখুন যাতে গ্যাস লিক হলেও তা জমে না থাকে।
৬. সঠিকভাবে স্থাপন করুন
সিলিন্ডার অবশ্যই খাড়া অবস্থায় রাখতে হবে। কাত বা উল্টে রাখা যাবে না এবং আশপাশে ধাক্কা লাগতে পারে এমন স্থানে রাখা থেকে বিরত থাকুন।
৭. নিয়মিত হোসপাইপ পরীক্ষা করুন
হোসপাইপে লিকেজ হয়েছে কি না নিয়মিত খেয়াল করুন। কখনোই দিয়াশলাই বা লাইটার দিয়ে পরীক্ষা করবেন না। বরং পানিতে সাবান গুলে ফেনা তৈরি করে পাইপের গায়ে মাখান। কোথাও লিকেজ থাকলে সেখানে বুদবুদ হবে। এমন হলে সঙ্গে সঙ্গে চুলা ও চাপ নিয়ন্ত্রক বন্ধ করে দিন।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম