নিজস্ব প্রতিবেদন ০৭ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৩২ এ.এম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে পাগলা ঘোড়ার কামড়ে কমপক্ষে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া গত দুই দিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে ২০ জনের মতো আহত হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজন হলেন উপজেলার পৌর সদরের বাসিন্দা কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। এ ছাড়া আরও অনেকেই আক্রান্ত হয়েছেন, তবে বাকিদের প্রাথমিকভাবে নাম পরিচয় জানা সম্ভব হয়নি। যারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
পৌর সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা ইদ্রিস বাকের বলেন, হঠাৎ করে নারী-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন। সকালে পাগলা ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পৌর সদরের আঁধারকোঠা এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন খান বলেন, পৌর সদরের বিভিন্ন স্থানে নারীসহ কমপক্ষে ১০ থেকে ১৫ জন আহত হন। পাগলা ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াও পাগলের মতো আচরণ করছে।
পাগলা ঘোড়ার কামড়ে মারাত্মক আহত সাংবাদিক কাজী হাসান ফিরোজ বলেন, সকালে হাঁটা-হাঁটির জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কিছু বুঝে ওঠার আগেই পেছনের কোমড়ে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে বাড়িতে চলে আসি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানা মতে, আজ সকালেই কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটিনাস ইনজেকশন দেওয়া হয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন