নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৫ ০১:৫২ এ.এম
ছবি: সংগৃহীত
নতুন একটি লোকগানে কন্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী আহমেদ সবুজ। তার নতুন গানটির শিরোনাম ‘পিরিতের বেদনায়’।
সংগীত পরিচালক হিসেবে ক্যারিয়ারে আত্মপ্রকাশ করলেও বর্তমানে নিজের গানের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে তার নতুন গানটি প্রকাশিত হবে ‘আহমেদ সবুজ’ ইউটিউব চ্যানেল থেকে।
গানটির কথা লিখেছেন তরুণ গীতিকার, লেখক ও সাংবাদিক জাহিন সিংহ। যার সুর ও সংগীত করেছেন আহমেদ সবুজ নিজেই। গ্রামের সবুজ মনোরম প্রকৃতিতে ধারণ করা হয়েছে এর ভিডিও চিত্র।
গানটির প্রসঙ্গে সংগীত পরিচালক, গায়ক ও সুরকার আহমেদ সবুজ বলেন, বিভিন্ন প্রযোজনা কোম্পানির নাটকের বিজিএম নিয়ে নিয়মিত কাজ করছিলাম। ব্যস্ততার ফাঁকে মাঝেমধ্যে নিজের গান প্রকাশ করলেও এখন থেকে নিজের কাজে বেশি মনোযোগ দিচ্ছি। বিভিন্ন ধরনের গানের সাথে বেশিরভাগ লোকগান এখন থেকে নিয়মিত প্রকাশ করবো। এবারের ‘পিরিতের বেদনায়’ গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।
গানের গীতিকার জাহিন সিংহ বলেন, আহমেদ সবুজ ভাইয়ের সাথে এবারের কাজের অভিজ্ঞতা একটু ভিন্ন। গানটির সুর ও সংগীত যেমন করেছেন, আবার মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন তিনি। গানের পুরোটা তিনি একাই সাজিয়েছেন। আমার কথায় তার সুর ও সঙ্গীতে বেশ কয়েকটি গানের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ধারাবাহিকভাবে এগুলো প্রকাশিত হবে। আশা করছি আমার লেখা ‘পিরিতের বেদনায়’ গানটি সবার ভালো লাগবে।
উল্লেখ্য, আহমেদ সবুজের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- হাত বাড়িয়ে ছুঁই না, তোমাকে ভেবে, তুই ছাড়া মন ভালো নাই, তবে কি তোমায় পাবো না, তোর বাপ ভাই, নিজের ভুলে ইত্যাদি। প্রায় দেড় শতাধিক নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) করেছেন তিনি।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া