বুধবার ২১ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

নিজস্ব প্রতিবেদন ২৬ সেপ্টেম্বার ২০২৫ ০৩:৩২ এ.এম

সংগৃহীত সংগৃহীত

বিসিবির নির্বাচন নিয়ে নাটকীয়তা চরমে। গেল মাস খানেক ধরে প্রতিদিনই হয়ে আসছে নানা ইস্যু। সবশেষ নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটা পৌঁছেছে সিরিয়াল নাটকের দৃশ্যে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছিল কাউন্সিলরদের উপরে প্রার্থিতার আপত্তির শুনানি। যেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরপুরে আজ তামিম জানান, ‘আমি তো ফিয়ারলেসভাবে চেষ্টা করছি। চাপ আমার উপর অনেক আছে। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। কোর্টে রিট হতে পারে, মামলাও হয়ে যেতে পারে। কেন হবে আপনারা খুব ভালো করে বুঝেন।’

সাবেক বাঁহাতি ওপেনার নিশ্চিত করেছেন, ৫-৬ বছর ধরে চট্টগ্রামের স্থানীয় শতদল ক্লাবও চালাচ্ছেন তিনি। পরে তামিম শুধু ইগো কিংবা জেতার জন্য নির্বাচন নিয়ে এমন নোংরামি না করতে আহ্বান জানান, ‘আমি সংগঠক না এটা কেউ বলতে পারবে না। দুইটা দলের কমিটিতে আছি, আরো একটা দল নিজে চালাই...।’

তিনি আরও বলেন, ‘আমার নিজেরই লজ্জা লাগছে আজ এখানে এসে ব্যাখ্যা করতে হচ্ছে। আমরা এতটা নিচে নেমে যাচ্ছি শুধু কিছু ইচ্ছে পূরণ করার জন্য। আপনারা এই পর্যায়ে নিয়ে আসছেন। আমি আবারও বলি সঠিকভাবে নির্বাচন করি, হেরে যাই, কে সভাপতি হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু শুধু ইগো বা জেতার জন্য এই নোংরামি কইরেন না।’

এমনটা চলতে থাকে তামিম কী নির্বাচনে অংশ নেবেন? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমি তো এখন এই জিনিসটা বলতে পারব না। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করতে পারেন আমি নির্বাচন করবো কী করবো না। আমার প্রশ্ন হচ্ছে আমাকে নির্বাচন করতে দিবে কী দিবে না। এই জিনিসটাও তো আপনাকে দেখতে হবে।’

সাংবাদিকদের কাছে তামিম নিজের দাবি জানিয়ে বলেন, ‘আমি ক্লিয়ার একটা মেসেজ দিব, আমার পক্ষ হয়ে কারও কোনো কথা বলার দরকার নেই। সত্যের পক্ষে কথা বলেন। যেটা সঠিক ওইটা নিয়ে কথা বলেন। আমার পক্ষ নেয়ার দরকার নাই, অন্য কারও পক্ষ নেয়ার কথা নাই। যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই তুলবেন। আমার সাথে যদি কোনো ভুল হয় এই জিনিসটাও তোলার দায়িত্ব আপনাদের।’
 

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের