নিজস্ব প্রতিবেদন ২৮ সেপ্টেম্বার ২০২৫ ০১:২৯ এ.এম
ছবি: সংগৃহীত
প্রিমিয়ার লিগের শনিবার রাত (২৭ সেপ্টেম্বর) ছিল নাটকীয়তায় ভরপুর। অঘটনের শিকার হয়েছে শিরোপাধারী লিভারপুল আর ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি। তবে নিজের দাপুটে জয় তুলে নিয়ে শিরোপা লড়াইয়ে শক্ত অবস্থান দেখিয়েছে ম্যানচেস্টার সিটি।
শেষ মুহূর্তে এডি এনকেটিয়াহর গোল লিভারপুলকে স্তব্ধ করে দেয়। ম্যাচের শুরুতে ইসমাইলা সার গোল করে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে নেন। অ্যালিসনের একের পর এক সেভে প্রথমার্ধে বাঁচে লিভারপুল। বিরতির পর পাল্টা আক্রমণে সুযোগ পেলেও ডিন হেন্ডারসনের দেয়ালে আটকে যান গ্র্যাভেনবার্শ ও ভার্টজ। অবশেষে ৮৭ মিনিটে কিয়েসার গোলে সমতায় ফেরে লিভারপুল। কিন্তু যোগ করা সপ্তম মিনিটে এনকেটিয়াহর শটে জয় নিশ্চিত হয় প্যালেসের। শীর্ষস্থান ধরে রাখলেও এই হার আর্নে স্লটের দলের জন্য সতর্কবার্তা।
স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে এঞ্জো ফার্নান্দেজের হেডে এগিয়ে যায় চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধে ট্রেভো চালোবাহ লাল কার্ড দেখায় খেলার গতি বদলে যায়। বদলি হিসেবে নামা ড্যানি ওয়েলবেক সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে ম্যাক্সিম ডে কুইপারের হেডে এগিয়ে যায় ব্রাইটন। নবম মিনিটে আবারও ওয়েলবেক গোল করলে ৩–১ ব্যবধানে জয় পায় ব্রাইটন। এই জয়ে তারা উঠে এসেছে দশম স্থানে, আর চেলসি নেমে গেছে সপ্তমে।
এতিহাদে শুরুতে কিছুটা লড়াই দিলেও শেষ পর্যন্ত বার্নলিকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। মাতেউস নুনেসের দুর্দান্ত ভলির পর বার্নলির ম্যাক্সিম এস্তেভ করেন টানা দুই আত্মঘাতী গোল। শেষ দিকে মঞ্চে আসেন আর্লিং হলান্ড—৯০ ও ৯৩ মিনিটে দুই গোল করে নিশ্চিত করেন সিটির ৫–১ গোলের দাপুটে জয়।
এই ফলাফলে লিভারপুলের চাপ বেড়েছে, কারণ দ্বিতীয় স্থানে উঠে এসেছে ক্রিস্টাল প্যালেস। ব্রাইটন ফিরে পেয়েছে হারানো ছন্দ, আর গার্দিওলার ম্যানচেস্টার সিটি প্রমাণ করেছে, শিরোপা দৌড়ে এখনও তারাই অন্যতম বড় দাবিদার।
প্রিমিয়ার লিগের এই সপ্তাহান্ত তাই আবারও উপহার দিলো নাটকীয়তা, বিস্ময় আর রোমাঞ্চকর ফুটবল লড়াই।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের