বুধবার ২১ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

নিজস্ব প্রতিবেদন ২৯ সেপ্টেম্বার ২০২৫ ০২:০৪ পি.এম

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা ছবি: সংগৃহীত

১০ বছরে পা রেখেছে চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ছেলের এই বিশেষ দিনে ফের একসঙ্গে দেখা মিলল শাকিব-অপুকে। রোববার তাদের পারিবারিক মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হতেই ভক্তদের মাঝে আলোচনা।

দেখা যায়, শাকিব, অপু এবং তাদের পরিবারের অন্য সদস্যরা জয়ের জন্মদিন উদযাপনে অংশ নিয়েছেন। এছাড়াও সেখানে শাকিব ও অপুকে ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা গেছে।

একটি ভিডিওতে দেখা যায়, বাবার কোলে বসে আছে জয়, সামনে রাখা জন্মদিনের কেক এবং সামনেই হাসিমুখে মা অপু বিশ্বাস। এ সময় অপু জয়ের হাতে কেক তুলে দেন, আর তার থেকে শাকিব খানকে কেক খেতেও দেখা যায়। এ আয়োজনে শাকিবের পরিবারের অন্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। আর এসব মুহূর্ত ভাইরাল হতেই শাকিব-অপু ও তার সন্তানকে ভালোবাসায় ভরে দেন অনুরাগীরা।

শাকিব-অপুকে এক ভিডিওতে দেখে নানা ধরণের মন্তব্য করছেন ভক্তরা। এটাকে কেউ ইতিবাচকভাবে নিচ্ছেন আবার কেউ নেতিবাচক। তবে জয়কে ভালোবাসা জানিয়ে শাকিব-অপুকে এক থাকার অনুরোধ করেছেন অনেকেই।

হক ইবতিহাল লিখেছেন, ‘অপু বিশ্বাস যে শাকিব খানকে শুধু তার সন্তানের বাবা হিসেবেই দেখে তা তার আচরণ দেখলেই বুঝা যায়। কোনো বিশ্রি ঢলাঢলি নাই। সে তার আত্নসম্মান ধরে রেখে চলে। ব্যাপারটা দেখে তার প্রতি খুবই শ্রদ্ধা আসে।’

রিয়া ইসলাম লিখেছেন, ‘দয়া করে আপনারা জয়কে একটু সময় দিবেন। কে কি জীবনে পেলেন আর না পেলেন এগুলো হিসাব না করে সন্তানটাকে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করেন। পৃথিবীর সব সন্তানরা মা-বাবার ভালোবাসার বাহু ডোরে থাকুক। জয়ের জন্য অনেক দোয়া আর ভালোবাসা।’

 

শ্রাবন্তী বর্মণ লিখেছেন, ‘হে ঈশ্বর সহায় হোন। জয়ের ওপর বাবা-মা যেন সবসময় এক সাথে থাকেন।’

মিনারা আক্তার লিখেছেন, ‘বাবা জয় বেঁচে থাকো। হাজারবার যেন বারবার এই দিনটি তোমার জীবনে ফিরে আসে এই দোয়া করি। তুমি কত ভাগ্যবান। দেশ থেকে বিদেশ সবাই তোমার জন্মদিন উদযাপন করছে। তোমার বাবা-মা খুবই ভাগ্যবান তোমার মত একটা লক্ষ্মী ছেলে জন্ম দিয়ে। বাবা-মার নয়নমণি হয়ে বেঁচে থেকো।’

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র সন্তান জয়ের জন্ম হয়। জয়ের জন্মের পর অপু বিশ্বাস তাকে প্রকাশ্যে আনলে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব তৈরি হয়। এর অল্প সময়ের মধ্যেই তারা আলাদা হয়ে যান। তবে আলাদা হলেও সন্তানের কারণেই মাঝে মাঝে এই জুটিকে একসঙ্গে দেখা যায়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন

news image

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান

news image

‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’

news image

প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা

news image

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের

news image

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান

news image

রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম

news image

ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন

news image

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

news image

আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি

news image

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা

news image

বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত

news image

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা

news image

হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

news image

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’

news image

সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির

news image

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

news image

সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস

news image

জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা

news image

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

news image

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ

news image

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর

news image

আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান

news image

জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান

news image

এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া