নিজস্ব প্রতিবেদন ৩০ সেপ্টেম্বার ২০২৫ ১০:২৯ এ.এম
ছবি: সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের অভিষেক হয়েছে ২০২২ আসরে। সেবার সাত ম্যাচের ছয়টিতে হেরে আট দলের আসরে সপ্তম হয়েছিল বাংলাদেশ। এবার উন্নতির গ্রাফ আরেকটু উঁচুতে তুলে ধরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ অভিযানে গেছে নিগার সুলতানার দল।
ভারতের গুয়াহাটিতে আজ দুই সহআয়োজক ভারত ও শ্রীলংকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বৃহস্পতিবার কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
গত আসরে নিগারদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষেই। শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে এক রানে হারিয়ে আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে গেছেন বাংলাদেশের মেয়েরা। লিগপর্বে আট দলই একবার করে পরস্পরের মুখোমুখি হবে। সবার সাতটি করে ম্যাচ শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
আগের ১২ আসরে সাতবার শিরোপা উৎসব করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এছাড়া ইংল্যান্ড চারবার ও নিউজিল্যান্ড জিতেছে একবার। দুবারের রানার্সআপ ভারত এবার ঘরের মাঠে প্রথম শিরোপা জিততে উন্মুখ।
এবারের আসরে থাকছে রেকর্ড ১৩.৮৮ মিলিয়ন ডলার প্রাইজমানি, ছেলেদের গত ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।
বিশ্বকাপে বাংলাদেশের সূচি
২ অক্টোবর: বাংলাদেশ ও পাকিস্তান
৭ অক্টোবর: বাংলাদেশ ও ইংল্যান্ড
১০ অক্টোবর: বাংলাদেশ ও নিউজিল্যান্ড
১৩ অক্টোবর: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা
১৬ অক্টোবর: বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
২০ অক্টোবর: বাংলাদেশ ও শ্রীলংকা
২৬ অক্টোবর: বাংলাদেশ ও ভারত
(সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে)
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের