নিজস্ব প্রতিবেদন ৩০ সেপ্টেম্বার ২০২৫ ১১:৪২ পি.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ে বিচ্ছেদের গুঞ্জন নতুন নয়। তবে মুচকি হেসে সেই গুঞ্জন উড়িয়ে দেন তারা। কিন্তু শারদীয় দুর্গাপূজার আনন্দের মাঝেই বান্ধবী সুস্মিতার সঙ্গে সৃজিতের একাধিক ছবি সেই গুঞ্জন উস্কে দিয়েছে। ঠিক সেই সময় সৃজিতের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে শোনা গেলো মিথিলাকে।
সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।’
অনেকেই বলছেন সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়-আপনি কী বলবেন? সঞ্চালকের এমন প্রশ্নে জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’
তার মানে সৃজিত কি এখনো আপনার স্বামী?—এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটি আছে।’
২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।
এদিকে গত আগস্টে ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন মিথিলা। মিথিলাকে অভিনন্দন জানিয়েছেন সৃজিত। মিথিলার পোস্ট শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!’
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া