নিজস্ব প্রতিবেদন ০১ অক্টোবার ২০২৫ ১১:৪৫ পি.এম
ছবি: সংগৃহীত
আসন্ন আফগানিস্তান সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এসেছে দারুণ খবর। সদ্য সমাপ্ত এশিয়া কাপে চমকপ্রদ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার উল্লেখযোগ্য উন্নতি করেছেন।
ব্যাটসম্যানদের তালিকায় সাইফ হাসান ৪৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৬তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ৫৫৫। বোলারদের তালিকায় লেগ-স্পিনার রিশাদ হোসেন ক্যারিয়ারসেরা সাফল্য অর্জন করেছেন, ৬ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ২০তম স্থানে। পেসার তাসকিন আহমেদও এক ধাপ এগিয়ে এখন ৩০তম স্থানে।
তবে দুই অভিজ্ঞ ক্রিকেটার পিছিয়ে গেছেন। চোটের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে না পারা অধিনায়ক লিটন দাস নেমে গেছেন ৪৩তম স্থানে। আর বোলারদের তালিকায় দুই ধাপ পিছিয়ে এখন ১১তম স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান।
ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। এশিয়া কাপের সেমিফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে তিনি অর্জন করেছেন ৯৩১ রেটিং পয়েন্ট—যা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষে থাকলেও সহ-দেশি কুলদীপ যাদব ১২ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিও ১২ ধাপ উন্নতি করে রয়েছেন ১৩তম স্থানে। বাংলাদেশের রিশাদ হোসেন সেখানে অবস্থান করছেন ২০তম স্থানে।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের