বুধবার ২১ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা

নিজস্ব প্রতিবেদন ০২ অক্টোবার ২০২৫ ০১:৪১ পি.এম

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বলিউডের বিখ্যাত অভিনেতা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ডিপফেক ভিডিওর কারণে ইউটিউব ও গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, তারা প্রায় ৪৫০,০০০ মার্কিন ডলার (প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি এ ধরনের ভিডিও প্রচার ও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও চেয়েছেন।

মামলায় শত শত লিঙ্ক ও স্ক্রিনশট জমা দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ইউটিউবে অভিষেক ও ঐশ্বর্যকে নিয়ে ভয়াবহ, যৌন উসকানিমূলক ও কাল্পনিক কনটেন্ট প্রচারিত হচ্ছে। তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকরভাবে ভিডিও বানানো হয়েছে বলে তাদের অভিযোগ। 

আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, ইউটিউবে এমন ভিডিও পাওয়া গেছে যেখানে দেখানো হয়েছে, ‘অভিষেক বচ্চন হঠাৎ এক অভিনেত্রীকে চুম্বন করছেন’ আবার ‘ঐশ্বরিয়া ও সালমান খান একসঙ্গে ডিনারে গেছেন।‘ আবেদনকারীদের দাবি, এসব কনটেন্ট শুধু তাদের সুনাম ক্ষুণ্ন করছে না, বরং ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারকেও গুরুতরভাবে লঙ্ঘন করছে।

অভিষেক-ঐশ্বরিয়ার মতে, এ ধরনের পক্ষপাতদুষ্ট ও ভুয়া কনটেন্ট যদি এআই প্ল্যাটফর্মে প্রশিক্ষণের উপাদান হিসেবে ব্যবহৃত হয়, তবে ভবিষ্যতে এআই মডেলগুলো এসব মিথ্যা তথ্যকে পুনরুৎপাদন করে আরও ছড়িয়ে দিতে পারে।

গত মাসে দিল্লি হাইকোর্ট গুগলের আইনজীবীকে নির্দেশ দেয়, আগামী ১৫ জানুয়ারির পরবর্তী শুনানির আগে এ বিষয়ে লিখিত জবাব জমা দিতে হবে।

অভিনয়জীবনের দিক থেকে ঐশ্বরিয়া রাইয়ের সর্বশেষ ছবি ছিল মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ২’ (২০২৩)। নতুন কোনো প্রজেক্টের কথাও ঘোষণা করেননি তিনি। অন্যদিকে অভিষেক বচ্চনকে সর্বশেষ দেখা গেছে ‘কালীধর লাপাতা’ চলচ্চিত্রে। পরবর্তীতে তিনি শাহরুখ খান ও সুহানা খানের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে অভিনয় করবেন।

আরও খবর

news image

‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন

news image

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান

news image

‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’

news image

প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা

news image

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের

news image

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান

news image

রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম

news image

ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন

news image

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

news image

আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি

news image

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা

news image

বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত

news image

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা

news image

হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

news image

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’

news image

সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির

news image

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

news image

সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস

news image

জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা

news image

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

news image

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ

news image

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর

news image

আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান

news image

জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান

news image

এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া