বুধবার ২১ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

জুলাই সনদের বিষয়ে জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি

নিজস্ব প্রতিবেদন ০৫ অক্টোবার ২০২৫ ১০:৪০ পি.এম

সংগৃহীত সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে তার দল।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলো সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় মোটামুটি একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটি সুপারিশ পাঠানোর কথা বলা হয়েছে। সেই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি।

তিনি জানান, গণভোটের যে প্রশ্নটা এসেছে এটি মূলত বিগত সভার প্রস্তাবের মধ্যে আমরা একটি ইঙ্গিত দিয়েছিলাম। যাতে জুলাই জাতীয় সনদ গ্রহণের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা সে বিষয়টি পরিষ্কার হয়। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সব রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি। কিন্তু তারপরও আমরা সমগ্র জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করি কিনা এটা একটা প্রশ্ন। জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে, আমরা রাজনৈতিক দলগুলো এভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি বা অঙ্গীকারবদ্ধ হয়েছি। জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত।

সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, জাতীয় সনদের বিষয়ে আমরা পুরোপুরি যেভাবে ঐক্যমত হয়েছি, কিছু কিছু ক্ষেত্রে ডিসেন্ট, সেটা বাস্তবায়ন করতে পরবর্তী সংসদের সব সদস্য তাতে বাধ্য থাকবে। সেই জন্য জুলাই সনদের পক্ষে জনগণের মতামত নেওয়ার জন্য সংসদ নির্বাচনের দিনে আরেকটি আলাদা ব্যালেট রাখার প্রস্তাব দিয়েছি। আমরা মনে করি, এর জন্য সংবিধানে আলাদা সংশোধনী আনার প্রয়োজন নেই। ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহসহ যুগপতের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার

news image

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

news image

জাতীয় নির্বাচনে জামায়াত জোট ১৬০ আসন পাবে: শিবির সেক্রেটারি

news image

আ.লীগের রাজনীতি ও জামায়াতের জোট নিয়ে যা বললেন তারেক রহমান

news image

আমি আমাকে কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না: তারেক রহমান

news image

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান

news image

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব

news image

কোরআন অবমাননার উস্কানিদাতার শাস্তি দাবি ইসলামী আন্দোলনের

news image

জুলাই সনদের বিষয়ে জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি

news image

জরিপে ভোট না বাড়লেও নির্বাচনে জিতবে বিএনপি: রুমিন ফারহানা

news image

গত ১৬ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রুহুল কবির রিজভী

news image

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব: সারজিস