নিজস্ব প্রতিবেদন ০৮ অক্টোবার ২০২৫ ১২:০৭ এ.এম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কড়াকড়ি ভিসানীতি এবার বড় ধাক্কা দিয়েছে ভারতীয় শিক্ষার্থীদের। মাত্র এক বছরের ব্যবধানে দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা অনুমোদনের হার কমেছে প্রায় ৪৫ শতাংশ। বিষয়টি প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট মাসে বিদেশি শিক্ষার্থীদের মোট ভিসা ইস্যু কমেছে প্রায় ১৯ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতীয়দের ওপর। একই সময়ে যুক্তরাষ্ট্র চীনের ৮৬ হাজার ৬০০ শিক্ষার্থীকে ভিসা দিয়েছে—যা ভারতীয়দের তুলনায় দ্বিগুণেরও বেশি।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন এখন চীনের সঙ্গে সম্পর্ক মেরামতের কৌশল হিসেবে ভারতীয়দের ভিসা সীমিত করছে, যাতে চীনা শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়ানো যায়।
গাজা ইস্যুতে ভিসা বাতিলের ঢেউ
গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজিত বিক্ষোভের জেরে অনেক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয়ও আছেন।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নীতি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীর উপস্থিতি আরও কমিয়ে দিতে পারে। এতদিন পর্যন্ত চীনের পরেই ভারতীয় শিক্ষার্থীরাই ছিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম বিদেশি গোষ্ঠী।
সাক্ষাৎকার বাধ্যতামূলক, বাড়ছে ভিসা ফি
নতুন প্রশাসনিক নীতিতে ভারতীয় আবেদনকারীদের জন্য আরও বাধা যোগ হয়েছে। এখন থেকে মার্কিন ভিসার জন্য নিজ দেশের কনস্যুলেটে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে, যা আগে তুলনামূলক সহজ ছিল। এতে আবেদন প্রক্রিয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে উঠেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পাওয়া ভারতীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য বড় ধাক্কা এসেছে এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্তে। এই ভিসার সুবিধাভোগীদের মধ্যে ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ।
অনিশ্চিত হয়ে পড়ছে ‘আমেরিকান ড্রিম’
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ছিল ভারতীয় শিক্ষার্থীদের কাছে স্বপ্নের গন্তব্য—উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিখাতে ক্যারিয়ার গড়ার এক অনন্য সুযোগ হিসেবে। কিন্তু সাম্প্রতিক কঠোরতা সেই ‘আমেরিকান ড্রিম’-কে এখন অনিশ্চিত করে তুলেছে।
শিক্ষাবিদদের ধারণা, এ প্রবণতা চলতে থাকলে অনেক ভারতীয় শিক্ষার্থী বিকল্প হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দিকে ঝুঁকবেন। এতে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা বাজারে বড় প্রভাব পড়তে পারে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না