নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৪ ০৫:১২ এ.এম
ছবি: সংগৃহীত
নতুন আইফোন আনার ঘোষণা দেওয়ার পরপরই বিশ্বে প্রথমবারের মতো তিন ভাঁজের স্মার্টফোন এনে প্রযুক্তি বিশ্বে হইচই ফেলে দিয়েছে চীনের টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে। মেট এক্সটি মডেলের ফোনটির পর্দার আকার ৬ দশমিক ৪ ইঞ্চি হলেও ভাঁজ খুলে ১০ দশমিক ২ ইঞ্চির পর্দা ব্যবহার করা যায়। ফলে প্রয়োজনে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায় ফোনটি।
হুয়াওয়ের তথ্যমতে, হারমনি ৪.২ অপারেটিং সিস্টেমে চলা ২৯৮ গ্রাম ওজনের ফোনটির পুরুত্ব ৩ দশমিক ৬ মিলিমিটার। ফলে বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ফোনের তুলনায় এই ফোন বেশ পাতলা। ১৬ গিগাবাইট র্যামযুক্ত ফোনটিতে সংস্করণভেদে ২৫৬ ও ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। কিরিন ৯০১০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সংস্করণভেদে ফোনটির সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২ হাজার ৮০০ ডলার বা প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে)।
সাধারণত ভাঁজযোগ্য ফোনে প্রাইমারি ও কভার ডিসপ্লে নামে দুটি পর্দা থাকে। তবে হুয়াওয়ের মেট এক্সটি মডেলের ফোনটিতে একটিই ওএলইডি পর্দা রয়েছে, যা সহজেই ভাঁজ খুলে বা বন্ধ করে ব্যবহার করা যায়। ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সুবিধা থাকায় দ্রুত চার্জ হয় ফোনটি। ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হবে না। প্রাথমিকভাবে শুধু চীনের বাজারে পাওয়া যাবে ফোনটি।
মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণে নাসার মিশন শুরু
সাইবার নিরাপত্তা ও আইটি বিশেষজ্ঞ আসাদুজ্জামান ফরাজী
টেলিটকে ডিসেম্বরের মধ্যে যুক্ত হচ্ছে ১ হাজার টাওয়ার
পঞ্চম প্রজন্মের মাইফাই এসএসডি এখন দেশের বাজারে
ফেসবুক ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে মেটা
এবার দ্রুত বা নির্ভুল অনুবাদ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে গুগল
ই-ক্যাব নির্বাচন : ১১ সদস্যের প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’
টিকটককে ৭ হাজার কোটি টাকা জরিমানা
সোমবার বিদায় নিচ্ছে স্কাইপ, এক প্রযুক্তি ইতিহাসের সমাপ্তি
থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এক ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়
দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম
১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক!
কোয়ান্টাম কম্পিউটারের নতুন সম্ভাবনা
টিকটকে আপনার সন্তান কী করছে জানতে পারবেন সহজেই
ফেসবুকে মন্তব্য পছন্দ না হলে রিপোর্ট করবেন যেভাবে
ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব
বিক্রি হয়ে গেল ইলন মাস্কের ‘এক্স’!
ফেসবুকের বিরুদ্ধে তথ্য চুরি ও দুর্নীতির অভিযোগ!
বাংলালিংকের নতুন সিইও হিসেবে নিয়োগ পাচ্ছেন ইওহান বুসে
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘মেসেজ থ্রেডস’
ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে
অশ্লীল ভিডিও কল থেকে বাঁচাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
গুগল ম্যাপসের চমকপ্রদ ১৪ ফিচার
ইউটিউবে ‘প্লে সামথিং’ বাটন, যা থাকছে নতুন ফিচারে
২০২৪ সালের সেরা গ্যাজেট : আইফোন ১৬ থেকে ওয়াটারপ্রুফ রিং
২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যেসব তথ্য
ভিডিও কলে সাড়া দিয়ে ২ লাখ টাকা হারালেন বৃদ্ধ
হোয়াটসঅ্যাপে প্রতারণায় ৪ কোটি হারালেন তরুণ
ফোনে ক্ষতিকর অ্যাপ চেনার উপায় বলে দিল সরকার
মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ