নিজস্ব প্রতিবেদন ১০ অক্টোবার ২০২৪ ০২:০৫ পি.এম
ছবি: সংগৃহীত
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুগান্তকারী গবেষণায় পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী। পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন হোপফিল্ড ও যুক্তরাজ্যের জিওফ্রে হিন্টন। অথচ সেই এআই নিয়েই সকলকে সতর্ক করছেন হোপফিল্ড।
তার দাবি, এআই সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ অত্যন্ত আপত্তিকর। যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তাহলে সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রস্তুত হতে হবে মানব জাতিকে। কেনানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার! এমন আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে।
বিশেষ করে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরো পরিষ্কার হয়েছে। এর আগে এমন আশঙ্কার কথা জানিয়ে ছিলেন স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানী। এবার একই সুর কথা বলেছেন সদ্য নোবেলজয়ী এই বিজ্ঞানী। নিউ জার্সি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এই আশঙ্কার কথা বলেন।
হোপফিল্ড বলেন, বুঝতে হবে প্রযুক্তি শুধুই ভালো বা খারাপ এই ধরনের অভিমুখে এগিয়ে যায় না। আমি একজন পদার্থবিদ। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে আমি অত্যন্ত বিরক্ত হই। যেটা আমি ভালো করে বুঝতে পারছি না সেই প্রযুক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা গুলো কী কী। এআই ঠিক এই প্রশ্নগুলোই তুলে ধরছে।
উদাহরণ স্বরূপ উল্লেখ করেন আইস-নাইনের কথা। ১৯৬৩ সালে লেখা কার্ট ভনেগাটের ক্যাটস ক্রেডল উপন্যাসটির বিষয়বস্তু ছিল এমন এক পদার্থ, যা কাদা থকথকে পরিস্থিতিতে সৈন্যদের সাহায্য করবে। কিন্তু শেষপর্যন্ত সেটার প্রভাবেই গোটা পৃথিবীর সব সমুদ্র জমে কঠিন পদার্থ হয়ে গেল। যার জেরে ধ্বংস হয়ে যায় সভ্যতা।
আর এই উদাহরণ দিয়ে হোপফিল্ড বলেন, আমি শ্রেষ্ঠ তরুণ গবেষক ও আরো অনেককে বলতে চাই তারা যেন এআইয়ের নিরাপত্তা নিয়ে কাজ করেন। সরকারেরও উচিত বড় সংস্থাগুলোকে এই ধরনের গবেষণার সুযোগ করে দেওয়া।
মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণে নাসার মিশন শুরু
সাইবার নিরাপত্তা ও আইটি বিশেষজ্ঞ আসাদুজ্জামান ফরাজী
টেলিটকে ডিসেম্বরের মধ্যে যুক্ত হচ্ছে ১ হাজার টাওয়ার
পঞ্চম প্রজন্মের মাইফাই এসএসডি এখন দেশের বাজারে
ফেসবুক ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে মেটা
এবার দ্রুত বা নির্ভুল অনুবাদ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে গুগল
ই-ক্যাব নির্বাচন : ১১ সদস্যের প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’
টিকটককে ৭ হাজার কোটি টাকা জরিমানা
সোমবার বিদায় নিচ্ছে স্কাইপ, এক প্রযুক্তি ইতিহাসের সমাপ্তি
থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এক ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়
দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম
১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক!
কোয়ান্টাম কম্পিউটারের নতুন সম্ভাবনা
টিকটকে আপনার সন্তান কী করছে জানতে পারবেন সহজেই
ফেসবুকে মন্তব্য পছন্দ না হলে রিপোর্ট করবেন যেভাবে
ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব
বিক্রি হয়ে গেল ইলন মাস্কের ‘এক্স’!
ফেসবুকের বিরুদ্ধে তথ্য চুরি ও দুর্নীতির অভিযোগ!
বাংলালিংকের নতুন সিইও হিসেবে নিয়োগ পাচ্ছেন ইওহান বুসে
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘মেসেজ থ্রেডস’
ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে
অশ্লীল ভিডিও কল থেকে বাঁচাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
গুগল ম্যাপসের চমকপ্রদ ১৪ ফিচার
ইউটিউবে ‘প্লে সামথিং’ বাটন, যা থাকছে নতুন ফিচারে
২০২৪ সালের সেরা গ্যাজেট : আইফোন ১৬ থেকে ওয়াটারপ্রুফ রিং
২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যেসব তথ্য
ভিডিও কলে সাড়া দিয়ে ২ লাখ টাকা হারালেন বৃদ্ধ
হোয়াটসঅ্যাপে প্রতারণায় ৪ কোটি হারালেন তরুণ
ফোনে ক্ষতিকর অ্যাপ চেনার উপায় বলে দিল সরকার
মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ