বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কুষ্টিয়ায় অপহরণের শিকার সেই শিশু এখন মায়ের কোলে

নিজস্ব প্রতিবেদন ১৫ অক্টোবার ২০২৪ ০২:১১ পি.এম

কুষ্টিয়ায় অপহরণের শিকার সেই শিশু এখন মায়ের কোলে ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অপহরণের শিকার এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সকালে শিশুটিকে অপহরণ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেছেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবির অধীন মথুরাপুর বিওপি থেকে ১৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া গ্রামে শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হয়। ওই গ্রামের অপহরণকারী আসাদুজ্জামান (২৬) ও জনি শেখের (২০) বাড়িতে বিজিবি ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

তিনি আরও বলেন, আসামি আসাদুজ্জামানের বাড়িতে বিজিবির সুবেদার মুজিবুল হকের নেতৃত্বে এ অভিযান চালিয়ে মেহেরপুর জেলার অপহৃত শিশু তামিম হোসেনকে (৬) উদ্ধার করা হয়। অপহরণকারীরা যৌথ অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে গেছে। পরে শিশুটিকে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে অপহরণের শিকার শিশু তামিম হোসেনের অভিভাবক মেহেরপুর সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তামিম মেহেরপুর সদরের ইসলামনগর গ্রামের জহিরুল হকের ছেলে।

শিশুটির পরিবার বলে, তামিমকে অপহরণ করা হয়েছিল। এ বিষয়ে মামলা করার পর পুলিশ ও বিজিবি তামিমকে অপহরণকারীদের বাড়ি থেকে উদ্ধার করে। তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আমরা খুবই খুশি। পুলিশ বিজিবিকে ধন্যবাদ, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন