বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বরগুনায় আ. লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদন ১৮ অক্টোবার ২০২৪ ০৬:০০ এ.এম

বরগুনায় আ. লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির আনন্দ মিছিলে আওয়ামী লীগের হামলার অভিযোগে সদর ইউনিয়নের বাসিন্দা মো. সুজন হাওলাদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার রাতে বেতাগী থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন—বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খ. ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান হাওলাদার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাসুদ খান, শ্রমবিষয়ক সম্পাদক মো. নাসির ফকির, রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রাব্বি হাওলাদারসহ মোট ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা পদত্যাগ করেন। ওই দিনই শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ায় বেতাগী পৌরশহরে বিএনপির নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। এ সময় মামলায় অভিযুক্ত আসামিরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রে সজ্জি হয়ে আনন্দ মিছিলে অংশ নেওয়া বিএনপির বিভিন্ন নেতাকর্মীর ওপর হামলা চালান। এ ছাড়া অভিযুক্তরা ককটেল বিস্ফোরণও করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বিএনপির আনন্দ মিছিলে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় যাচাই-বাছাই শেষে তদন্ত সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন