নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৫ ০৯:৩৫ এ.এম
ছবি: সংগৃহীত
বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে থেকে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া ডাকাতিসহ জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম রফিক (৪০) ধরা পড়েছেন। ডিবি ও দুপচাঁচিয়া থানা পুলিশ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া গ্রামে ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।
পুলিশ জানায়, পলাতক আসামি রফিকুল ইসলাম রফিক বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। তিনি গত ৯ জুলাই রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লীনমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও ছেলের বউ রিভা আকতারকে (৩০) শ্বাসরোধ করে হত্যা মামলার আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন সন্দিগ্ধ আসামি হিসেবে গত ১৫ জুলাই কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে তাকে গ্রেফতার করেন। আদালতে হাজির করলে তিনি ডাকাতিসহ ওই হত্যা মামলায় জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ডিবি পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন জানান, গত সোমবার রফিকুল ইসলাম রফিককে মামলার হাজিরা দিতে আদালতে আনা হয়। বিকাল ৪টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় হাজতখানা থেকে তাকে অন্যদের সঙ্গে কারাগারে ফেরত নেওয়া হচ্ছিল। এ সময় তিনি (রফিক) হাজতখানার সামনে থেকে কৌশলে পালিয়ে যান। কর্তব্যরত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে আসামি পালিয়ে যাওয়ায় তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে আদালতের এসআই রবিউল ইসলাম তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া পুলিশ সুপারের নির্দেশে আদালতে কর্তব্যরত তিন এটিএসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ডাকাতিসহ জোড়াখুনের আসামি রফিকুল ইসলাম আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেফতারে ডিবি ও দুপচাঁচিয়া থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া গ্রামে ভাই আবুল হোসেনের বাড়ি থেকে রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ