বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার

জেলা প্রতিবেদক ১৪ সেপ্টেম্বার ২০২৫ ১১:৪০ এ.এম

সংগৃহীত সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যেকোনও আইনি সংশোধনের কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার। নির্বাচনের তফশিল ঘোষণার পর কোনও আইনি সংশোধন করার সুযোগ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে সরকার অবিচল। এ বিষয়ে আমাদের কোনও রকম দ্বিতীয় চিন্তা নেই।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ রাজনৈতিক দলগুলোর নেতারা।

ড. আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের সমস্ত সংস্কার কার্যক্রম চলছে। আমরা টিমের মতো কাজ করছি। কয়েকটি তথ্য আপনাদের জানানো জরুরি মনে করছি। প্রায় সময় অনেকে বলেন সংস্কার কীভাবে হচ্ছে বা কবে শেষ হবে। বিষয়টি পরিষ্কার করা দরকার। প্রথম যে ছয়টি সংস্কার কমিশন হয়েছিল, এর মধ্যে, সেসব কমিশনের প্রস্তাব অনুযায়ী দ্রুত বাস্তবায়নযোগ্য বিষয়গুলো বাছাই করেছি। এর মধ্যে অর্ধেকের বেশি ইতোমধ্যে বাস্তবায়নাধীন। আমরা আশা করি, ডিসেম্বরের মধ্যে ৭০ শতাংশ সম্পন্ন করতে পারবো।

তিনি বলেন, সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে বৃহত্তর রাজনৈতিক ঐক্য প্রয়োজন। এগুলো আমরা অধ্যাদেশ বা নির্বাহী আদেশে তা করতে পারি না। এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে কথা বলেছি। কিছু কিছু বিষয় এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন এগুলো সংবিধানকে টাচ করে। আসলে টাচ করে না। যেমন সংসদীয় স্থায়ী কমিটির প্রধান কে হবেন, এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। রুলস অব প্রসিকিউশন চেঞ্জ করলেই হয়। আর সংস্কার প্রস্তাবে কিছু বিষয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি। যেমন দুর্নীতির কৌশলপত্র প্রণয়ন। এটি একটি রুটিন কাজ। এমন অনেক বিষয় আছে। শুনলে মনে হয় সাড়ে ৮শ’, আসলে তা নয়। এখানে কিছু আছে নিয়মিত কাজ, কিছু আছে নির্বাহী আদেশে করা যায় আবার কিছু অধ্যাদেশের মাধ্যমে করা যায়। কিছু কাজ করা যায় না। এর মধ্যে ছয়টি বিষয় সাংবিধানিক ইস্যু। আর পাঁচটি কমিশনের বিষয়ে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে। এসব কমিশনের বিষয়ে ফওজুল করিম খান ও ওয়াহিদ উদ্দিনের মাহমুদের নেতৃত্বে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, আমাদের যদি নিয়ত থাকে গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রাখবো ও ফ্যাসিবাদকে ফিরে আসতে দেবো না। এটাই যদি আমাদের সবচেয়ে বেশি বড় নিয়ত হয়, তবে কোনও কিছুই সমাধান কঠিন হবে বলে মনে করি না।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর

news image

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে

news image

কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি

news image

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

news image

দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

news image

যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম

news image

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার

news image

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার

news image

৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার

news image

৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত

news image

শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের

news image

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর

news image

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার

news image

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

news image

জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন

news image

মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

news image

সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ

news image

আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার

news image

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

news image

প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ

news image

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

news image

‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

news image

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা

news image

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ

news image

ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

news image

আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন

news image

আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

news image

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র

news image

পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম

news image

মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ