নিজস্ব প্রতিবেদন ০৪ এপ্রিল ২০২৫ ০৭:০১ এ.এম
ছবি: সংগৃহীত
নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কটাক্ষের জবাব দিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। স্ত্রী শীলা নাজনীনকে হিজাব পরিধানের জন্য সামাজিক মাধ্যমে বিদ্রূপ করার প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত পোস্ট দেন তিনি।
পোস্টে আসিফ নজরুল জানান, ২০১২ সালে তিনি শীলাকে বিয়ে করেন এবং ২০১৪ সালে তাদের কন্যা সন্তান জন্ম নেয়। মেয়ের জন্মের কিছুদিন পর থেকেই শীলা হিজাব পরা শুরু করেন। ব্যক্তিগত সিদ্ধান্তে হিজাব পরা শুরু করলেও, এই নিয়ে সমাজে অনেকের প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছে তাদের।
তিনি লেখেন, 'শীলার হিজাবের কারণে বহু মানুষ ভেবেছেন আমি তাকে বাধ্য করেছি। অথচ শীলা নিজেই নিজের ধর্মীয় বিশ্বাসে অনড় থেকেছে। এমনকি রিকশা বা সিএনজিতে চড়ার সময় হিজাবে ঘেমে গা ভিজে অসুস্থ হলেও সে কখনো এই অভ্যাস থেকে সরে আসেনি।'
আসিফ নজরুল আরও জানান, এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শীলা ১৪ বছর বয়সে নিজের ইচ্ছেতেই অভিনয় ছেড়ে দেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত হলেও সে কখনো নিজেকে ‘অভিনেত্রী’ পরিচয়ে পরিচিত করতে চায়নি। পরবর্তীতে অর্থনীতিতে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন শীলা। বর্তমানে তিনি একটি গুরুত্বপূর্ণ বিদেশি দূতাবাসে 'ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল স্পেশালিস্ট' পদে কর্মরত।
তবে সামাজিকভাবে তাকে এখনও কেবল 'একজন সাবেক অভিনেত্রী' কিংবা 'হিজাব পরিহিতা নারী' হিসেবেই দেখা হয় বলে আক্ষেপ করেন আসিফ নজরুল। তিনি লেখেন, 'আমার স্ত্রী একজন আত্মমর্যাদাসম্পন্ন, সৎ ও মেধাবী নারী। অথচ সমাজ তার এই দিকগুলো দেখতে ব্যর্থ। অনেকের কাছে সে শুধুই হিজাব পরা এক নারী—এবং এর জন্য দায়ী হিসেবে আমাকেই ধরে নেয়া হয়।'
অধ্যাপক নজরুল বলেন, শীলা-ই বরং তাকে ধর্মের পথে উৎসাহিত করেছেন। 'সে আমাকে ফজরে তুলে দেয়, যাকাত হিসেব নেয়, এমনকি আমাকেই বুঝিয়ে হজ করাতে নিয়ে গেছে। আমার জীবনে যা ভালো হয়েছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান শীলার।'
ফেসবুক পোস্টের শেষভাগে তসলিমা নাসরিনের উদ্দেশে তিনি লিখেছেন, 'আপনি আমাদের নিয়ে ব্যঙ্গ করে যা বলেছেন, আমি তার জবাব দিতে চাইনা। শুধু দোয়া করি—আপনার জীবনে আল্লাহর হেদায়েত আসুক। আপনি বুঝবেন, এই ক্ষণস্থায়ী খ্যাতি ও বিতর্কের চেয়েও বড় কিছু হচ্ছে শান্তি, দয়া ও আলোকিত হৃদয়।'
প্রসঙ্গত, তসলিমা নাসরিন বুধবার এক ফেসবুক পোস্টে শীলার হিজাব ও তার অতীত অভিনয়জীবন নিয়ে ব্যঙ্গ করে মন্তব্য করেন। তাতে তিনি বলেন, 'এক সময়ের প্রতিভাবান অভিনেত্রী এখন শুধুই একজন হিজাব পরা গৃহবধূ, যার জীবনের সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে এক ‘ধর্মবাদী মামলার উকিল’ স্বামীর দ্বারা।'
এই পোস্ট নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয় বিতর্ক, যার প্রেক্ষিতে আসিফ নজরুল এই ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দেন।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা