নিজস্ব প্রতিবেদন ১৮ জুন ২০২৫ ০৪:১১ এ.এম
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গত দেড় দশকে বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহায়তাকে বাংলাদেশ স্বাগত জানাবে।
সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের জবরদস্তি বা স্বেচ্ছানির্ভর গুম বিষয়ক কার্যকরী দলের সহ সভাপতি গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা দেলগাদিয়ো পেরেজ সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, আমি চাই গুমের ঘটনাগুলোর ওপর আমাদের চলমান অনুসন্ধানে জাতিসংঘ যুক্ত থাকুক। এতে এই প্রক্রিয়াটি একটি দৃঢ়তা পাবে।
এ সময়, জাতিসংঘের কর্মকর্তারা গুমের ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে বাংলাদেশের অনুসমর্থনের কথা উল্লেখ করে তারা বলেন, এ ক্ষেত্রে এখনও অনেক কাজ বাকি রয়েছে। সেইসাথে, গঠিত অনুসন্ধান কমিশনের কাজ ও অঙ্গীকারের প্রশংসাও করেন তারা।
সরকার কমিশনের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়াচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নানাভাবে হুমকি দেয়া হয়েছে, তারপরও গুরুত্বপূর্ণ একটি কাজ চলমান। সর্বশেষ প্রতিবেদন জমা দেয়ার পর আমি বলেছিলাম—দর্শনার্থীদের জন্য যেন একটি ‘ভয়ের জাদুঘর’ করা হয়। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা ও অংশীদারিত্ব দরকার।
প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, ১৩ বছর পর জাতিসংঘ দলকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই আপনারা আমাদের কমিশনের কাজকে সমর্থন দিন এবং এর সঙ্গে যুক্ত থেকে দিকনির্দেশনা ও সাহস জোগান।
অপরদিকে বারানোস্কা জানান, ২০১৩ সাল থেকে তারা বাংলাদেশে গুম নিয়ে কাজ করতে চেয়েছেন। অন্তর্বর্তী সরকারকে অনুসন্ধান কমিশন গঠনের জন্য ধন্যবাদও জানান তিনি। বলেন, অনুসন্ধান কমিশন এবং তাদের কাজ—এটা আপনার সরকারের একটি বড় অঙ্গীকার। এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। এটা আমাদের জন্য খুব বড় সম্মানের বিষয়।
এ সময়, ঢাকার বাইরে গিয়ে ভুক্তভোগী নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা