নিজস্ব প্রতিবেদন ১১ জুন ২০২৫ ০৪:৩৪ এ.এম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুক্রবার (১৩ জুন) বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সাংবাদিকদের জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১০ জুন) লন্ডন হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে জানান।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তারেক রহমান বর্তমানে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা অন্যাদিকে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, জুলাই সনদসহ যেকোনো বিষয় নিয়েই আলোচনা হতে পারে। বৈঠকে কী নিয়ে আলোচনা হবে সেটি দুজনই ঠিক করবেন।
প্রেস সচিব বলেন, আজ বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনের স্থানীয় সময় দুপুর ১২টায় এয়ারবাসের সঙ্গে বৈঠক করেন। এরপর দুপুর সাড়ে ১২টায় মেনজিস অ্যাভিয়েশনের সঙ্গে বৈঠক করেন। দুপুর ২টায় অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠক হয়। বিকাল সাড়ে ৫টায় কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক হয়।

অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যু, সংস্কার কমিশন, গত ১০ মাসে সরকারের ইকোনোমি সাফল্যসহ আরও নানা বিষয়ে আলোচনা হয়।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই সফরে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেছিলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। অধ্যাপক ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।
রুহুল আলম সিদ্দিক আরও বলেছিলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং বৈচিত্র্যময়। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সফরে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করবেন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার