সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

নিজস্ব প্রতিবেদন ০৮ অক্টোবার ২০২৫ ০৮:৩৬ এ.এম

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে বনানী থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালতে পুলিশের আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

সকালে কারাগার থেকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা অবস্থায় চার আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের পঞ্চম তলার এজলাসে তোলা হয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নে জুনায়েদ আহমেদ পলক বলেন, “সব কিছুরই শেষ আছে।” নির্বাচনে অংশ নেবেন কিনা জানতে চাইলে তিনি মাথা নেড়ে উত্তর দেন এবং একই কথা পুনরায় বলেন— “সব কিছুরই শেষ আছে।”

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক ইয়াছির আরাফাত আদালতকে জানান, নিহত মো. শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমনের ভাষ্যমতে, ওই ঘটনায় অন্তত ১২০ জন জুলাই আন্দোলনের কর্মী নিহত হন এবং অভিযোগ অনুযায়ী ঘটনাটি আসামিদের নির্দেশেই সংঘটিত হয়।

শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাদের আবার হাজতখানায় পাঠানো হয়।

এজলাস থেকে বের হওয়ার সময় পলক পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন এবং তাদের উদ্বিগ্ন না হতে অনুরোধ জানান।

আইনজীবীদের ভাষ্যে, তিনি বর্তমানে মানসিকভাবে দৃঢ় ও আত্মবিশ্বাসী আছেন এবং কারাগারের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার