নিজস্ব প্রতিবেদন ১২ অক্টোবার ২০২৫ ০৩:১৮ এ.এম
ছবি: সংগৃহীত
ফ্যাসিস্টের দোসররা আবার যদি সুযোগ পায়; তাহলে এই বিপ্লবকে তাণ্ডব হিসেবে আখ্যা দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
প্রথম সারির একটি পত্রিকার নিউজের স্ক্রিনশট যুক্ত করে জয়নাল আবেদীন শিশির পোস্টে লেখেন, দোসররা প্রথমে বলেছিল; এটা বিপ্লব নয়, গণঅভ্যুত্থান। তারপর বললো এটি একটি ‘আন্দোলন’। আর এখন বলছে জুলাই বিপ্লব ছিলো ‘সামরিক অভ্যুত্থান’।
তিনি আরো লেখেন, শুয়োরের ছানারা আবার যদি সুযোগ পায়; তাহলে বলবে ‘জুলাই’ ছিলো একটি তাণ্ডব, হাঙ্গামা বা দুর্বৃত্তায়ন এবং দুই হাজার ছাত্র-জনতা শহীদ হয় নাই, হাসিনা কোনো গণহত্যাও চালায় নাই। দোসরদের ওপর লানত।
ওই নিউজে উল্লেখ করা হয়েছে, জুলাইয়ের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। অথচ গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মাধ্যমে ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী সরকারের পতন ঘটে।
এদিকে আওয়ামী আমলে গুমের ঘটনায় দায়ের দুই মামলার বিচার শুরু হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এদিন তদন্তে পাওয়া অভিযুক্তদের গ্রেপ্তার আদেশ চাইলে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।
অভিযুক্তদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক উল্লেখযোগ্য। এছাড়া সেনা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) পাঁচ সাবেক প্রধান ও পুলিশের সাবেক আইজিসহ ২৮ কর্মকর্তা আছেন।
পরোয়ানা পাওয়া অভিযুক্তদের মধ্যে ডিজিএফআই, র্যাব, সিটিআইবিতে কাজ করা কর্মকর্তাদের মধ্যে আছেন তিন লেফটেন্যান্ট জেনারেল, পাঁচ মেজর জেনারেল, ছয় ব্রিগেডিয়ার জেনারেল, তিন কর্নেল এবং পাঁচ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে ২৩ জনই সামরিক কর্মকর্তা। তাদের মধ্যে ১১ জন এখনো সশস্ত্র বাহিনীতে কর্মরত।
এছাড়া আছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। এসব আসামিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির ও শুনানির জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এঘটনায় দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার