নিজস্ব প্রতিবেদন ০৬ অক্টোবার ২০২৫ ০৬:১০ এ.এম
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় মুলা ও বেগুনের মতো প্রতীক রাখাকে ‘অরুচিকর’ ও ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্কে স্থানীয় মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “যে প্রতীকগুলো জনগণের হাসির কারণ হতে পারে, সেগুলো নির্বাচনী প্রতীক হিসেবে রাখা কতটা যুক্তিসঙ্গত, তা নির্বাচন কমিশনের বিবেচনায় আনা উচিত। প্রতীকের ঘাটতি তো দেশে নেই, তাহলে এমন প্রতীকই বা কেন?”
সারজিস আলম আরও জানান, আইনগত কোনো বাধা না থাকায় তাদের দল ‘শাপলা’ প্রতীকেই নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, “সাদা বা লাল—যে রঙের শাপলাই হোক, এমনকি এর সঙ্গে অন্য কোনো চিহ্ন যুক্ত হলেও আমাদের আপত্তি নেই।”
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন বর্তমানে স্বেচ্ছাচারী আচরণ করছে এবং প্রভাবিত সিদ্ধান্ত নিচ্ছে। “আমরা রাজনৈতিকভাবেই এর জবাব দেব,” যোগ করেন তিনি।
অন্যদিকে ভারতের মহানন্দা নদীর উজানে হঠাৎ নয়টি স্লুইসগেট খোলা হওয়ায় বাংলাবান্ধা অঞ্চলের একটি গ্রাম নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে দাবি করেন এনসিপি নেতা।
তিনি বলেন, “প্রতিবেশী হিসেবে ভারতের উচিত আচরণেও সহযোগিতামূলক মনোভাব দেখানো। ইচ্ছেমতো গেট খোলা বা বন্ধ করা বন্ধ করতে হবে। নচেৎ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “সব সময় এক পক্ষের সুবিধা চলবে না; বাংলাদেশও প্রতিবেশীর মতো সম্মান প্রত্যাশা করে।”
বাংলাবান্ধায় নদী রক্ষায় বাঁধ নির্মাণে বিএসএফের বাধা ও গুলির ঘটনার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, “বাংলাদেশের ভূখণ্ডে কাজ করতে গেলে বিএসএফের বাধা বা গুলি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে উপযুক্ত জবাব দেওয়া হবে।”
তিনি জানান, ইতোমধ্যে বিষয়টি নিয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, এনসিপির উদ্যোগে জেলার পাঁচটি উপজেলায় ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকাজের জন্য প্রায় তিন কোটি টাকার বেশি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠান শেষে গণআন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন