নিজস্ব প্রতিবেদন ১৪ জুলাই ২০২৬ ১০:২৯ পি.এম
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট, গ্রাফিক্স ও প্রচারণা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্টার ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ অননুমোদিত এবং দলের সাংগঠনিক অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, একটি স্বার্থান্বেষী মহল ও কিছু ভুয়া বা অননুমোদিত ফেসবুক পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সাংগঠনিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে।
তিনি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো পোস্ট, ছবি বা তথ্য শেয়ার কিংবা প্রচার করবেন না। দলীয় সিদ্ধান্ত, কমিটি বা সাংগঠনিক বিষয়ে শুধুমাত্র দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও অনুমোদিত সূত্র থেকে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ জানান তিনি।
মোস্তাফিজুর রহমান মোস্তফা আরও বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব বা ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হয়ে দলের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির নেতৃবৃন্দও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারণায় অংশ না নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, অপপ্রচার নয়, সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলাই বিএনপির শক্তি।
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা