রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদন ০৮ অক্টোবার ২০২৫ ০৩:১৬ এ.এম

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ভারতের অর্থায়নে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে গোপনে ঝটিকা মিছিল করছে। আমরা জানতে পেরেছি, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তাদের পেছনে প্রচুর পরিমাণ টাকা-পয়সা বিনিয়োগ করা হচ্ছে এবং প্রশাসনেরও একটি গ্রুপকে তারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে। এটা কোনোভাবেই কাম্য নয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুলের অডিটোরিয়ামে কুমিল্লা মহানগর ছাত্রশিবির আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ ও ‘সিরাত পাঠ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে নির্যাতনের দীর্ঘদিনের চিত্র প্রকাশিত হয়েছে। ভারত আমাদের দেশে কতটা শিকড় গেড়েছিল এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছিল।

জাহিদুল ইসলাম বলেন, আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়ে পুরো একটা প্রজন্ম জেগে উঠেছিল। শুধুমাত্র বুয়েট নয়, বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সব শ্রেণি-পেশার মানুষ এবং দেশের বাইরে অনেক মানবাধিকার সংস্থা থেকে প্রতিবাদ জানানো হয়েছিল। আবরার ফাহাদ আমাদের মাঝ থেকে হারিয়ে যাননি। তার জীবনের যে ত্যাগ, সেটার মধ্য দিয়ে আমাদের প্রজন্মের চোখ খুলে দিয়েছেন। সে চেতনাবোধকে ভবিষ্যৎ প্রজন্ম ধারণ করবে। অদূর ভবিষ্যতে ক্যাম্পাসে এবং কোথাও কোনো ধরণের নিপীড়ন, আধিপত্যবাদ বিরাজ করা কোনোভাবেই সম্ভব হবে না বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, যারা জুলাই-আগস্টে প্রায় ১৫শ শিক্ষার্থী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের পর তাদের এখন পর্যন্ত ন্যূনতম অনুশোচনা করতে আমরা দেখিনি। তাদের আবার বাংলাদেশে নতুন করে রাজনীতি করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা জুলাইযোদ্ধা, আহত ও শহীদ পরিবার রয়েছেন, আমরা এ বিষয়ে সচেতন আছি। পাশাপাশি সরকারের প্রতি আমরা অনুরোধ করব, তারা তাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি আরও বেশি সচেতন ও তৎপর রাখবে, যেন তারা কোনো ধরণের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আশাকরি এ বিষয়গুলো নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

শিবির সভাপতি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার প্রক্রিয়া আরও দ্রুত গতিতে হওয়া দরকার ছিল। এখন পর্যন্ত যে গতিতে অগ্রসর হচ্ছে, সেটা খুব একটা দৃশ্যমান হয়নি, খুবই ধীরগতিতে হচ্ছে। আমরা প্রত্যাশা করব, দ্রুতগতিতে বিচার কার্যক্রম শেষ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তিনটি মৌলিক চাহিদার মধ্যে একটি ছিল যে, তারা তাদের সময়ের মধ্যেই এই গণহত্যার বিচার কাজ শেষ করবে। এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করছি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার