সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ডাকসু নির্বাচন ঘিরে শঙ্কা ও নিরাপত্তা উদ্যোগ ছাত্রদল-শিবিরের

নিজস্ব প্রতিবেদন ০৪ সেপ্টেম্বার ২০২৫ ০৭:৩৯ পি.এম

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ভিন্নমত ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট প্রক্রিয়া ও সাইবার বুলিং নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। খন্দকার মোকাররম অ্যাকাডেমিক ভবনে প্রচারণার সময় তিনি বলেন, “নির্বাচন কমিশন দুর্বল ভূমিকা রাখছে, প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচন যদি ষড়যন্ত্রের শিকার হয়, তবে জাতীয় নির্বাচনও ঝুঁকির মুখে পড়বে।”

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের অনলাইনে হুমকির শিকার হয়ে ফেসবুকে লিখেছেন, “আমার ডাকসুতে জেতা দরকার নেই, শুধু বেঁচে থাকতে চাই। আমাকে এমন অসহায় অবস্থায় রাখবেন না।” তিনি উল্লেখ করেন, হুমকির প্রভাব তার পরিবারের উপরও পড়ছে।

শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট বানচালের চেষ্টা নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, “প্রার্থীরা যদি দায়িত্বশীল থাকেন, তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তবে প্রশাসনের নির্লিপ্ত আচরণ দুঃখজনক।”

২০১৯ সালের মতো কারচুপি পুনরাবৃত্তি হলে নির্বাচন প্রত্যাখ্যানের হুমকি দিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি বলেন, “অনলাইনে প্রোপাগান্ডা ও সাইবার বুলিং চলছে, প্রশাসন এখনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।”

এদিকে, নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। ছাত্রঅধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ’ প্যানেল ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছে, যার মধ্যে শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কলারশিপ, আধুনিক লাইব্রেরি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। সমন্বিত শিক্ষার্থী ঐক্য প্যানেল ২৭ দফা ইশতেহার প্রকাশ করেছে, যার মধ্যে নিরাপদ, সহিংসতামুক্ত ক্যাম্পাস, আধুনিক কারিকুলাম, শিক্ষক নিয়োগে যোগ্যতার প্রাধান্য ও পরিবেশ বান্ধব অবকাঠামোর প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত।

নিরাপত্তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশ বন্ধের ঘোষণা দিয়েছে। বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন। জরুরি সেবা সংক্রান্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা