নিজস্ব প্রতিবেদন ০৫ ডিসেম্বার ২০২৪ ০২:৩২ এ.এম
ছবি: সংগৃহীত
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতের প্রচারণার জবাব দিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি জাতীয় সমাবেশ করার প্রস্তাব এসেছে। এ ব্যাপারে তিনি বলেছেন, একটা প্রস্তাব এসেছে যে, ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আমরা সবাই মিলে একটা সমাবেশ বা কাউন্সিল করতে পারি কিনা। এই সভার মূল সূর ছিল, আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু দেশ-সার্বভৌমত্ব-অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। এটা একটি জাতীয় সমাবেশের মধ্য দিয়ে, রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। জাতীয় ঐক্য নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসর ছাড়া সব রাজনৈতিক দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। মতাদর্শের ভিন্নতা স্বত্বেও তারা সবাই একত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা ও সম্মান রক্ষার্থে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐকমত্য জানিয়েছেন।’ তিনি বলেন, ভারতে বাংলাদেশবিরোধী তৎপরতা এবং বাংলাদেশ মিশনে হামলা, বাংলাদেশবিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে বৈঠকে। এসবের বিরুদ্ধে বর্তমান সরকারের সাহসী ভূমিকার প্রশংসা এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়েছে।
উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আরও শক্তিশালী ও বেগবান ভূমিকা নিতে বলা হয়েছে। এজন্য বন্ধুরাষ্ট্রের, প্রবাসীদের ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার সহযোগিতা নিতে বলা হয়েছে। বিদেশি সাংবাদিকদের এ দেশে ডেকে নিয়ে আসা এবং আমাদের কমিউনিকেশন ও লিগ্যাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে গত ১৫ বছরে বাংলাদেশ-ভারত যত চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করতে বলা হয়েছে। রামপালসহ দেশের জন্য ক্ষতিকর যেসব চুক্তি করা হয়েছে সেগুলো বাতিলের দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ওপর ভারতের নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যের চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টার নিন্দা জানানো হয়েছে। ভারতকে সৎ প্রতিবেশীসুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। ভারত বাংলাদেশ বিরোধী যেসব প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতিতে সব সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে। সব ধরনের উসকানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবাই একটা কথা বলেছেন যে, আমাদের শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনোরকম অবকাশ নেই। যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা সাহসী থাকব।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা