নিজস্ব প্রতিবেদন ২১ আগষ্ট ২০২৫ ১২:০৮ এ.এম
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের বিরুদ্ধে অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অনুসন্ধানে সিন্ডিকেটের প্রধান সদস্য রুহুল আমিন স্বপনের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫০০ কোটি টাকার সম্পদ ক্রোক করা হয়েছে। স্বপন চাঁদাবাজির মাধ্যমে রাতারাতি ৮ হাজার কোটি টাকা সম্পদের মালিক বনে গেছেন।
সিআইডির সদর দপ্তর থেকে বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার ফিন্যান্সিয়াল ক্রাইমের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ ক্রোকের আদেশ দেন। এতে স্বপনের জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে থাকা রাজধানীর বসুন্ধারা আবাসিক, বনানী ও উত্তরা এলাকার সাতটি দলিলে ২৩১ কাঠা জমি রয়েছে। যার দলিল মূল্যই ১৫ কোটি ৫৫ লাখ টাকার বেশি। এছাড়াও এসব জমির ওপর নির্মিত স্থাবর সম্পত্তি ও বিভিন্ন অবকাঠামোসহ ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। সিন্ডিকেটের অপরাপর সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। অর্থ পাচার আইনে শিগ্গিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংঘদ্ধ এ চক্রের কার্যক্রমের বিষয়ে গত বছর সিআইডি প্রধানের কাছে একটি অভিযোগ দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত সদস্যরা। এতে বলা হয়, মালয়েশিয়া জনশক্তি প্রেরণে সিন্ডিকেট করে কর্মীপ্রতি ১ লাখ ৭ হাজার টাকা করে প্রায় ৮ হাজার কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে। এই সিন্ডিকেটের মূল হোতা বায়রার সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বপন এবং তার সহযোগী আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতা। এমনকি শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের যোগসাজশে মালয়েশিয়া শ্রমবাজারে চরম অরাজকতা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে সিন্ডিকেট করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বায়রার সাবেক মহাসচিব স্বপন ও তার সহযোগীরা। এ চক্রে ছিলেন সাবেক ফ্যাসিবাদী সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সংসদ-সদস্য বেনজির আহমেদ, নিজাম হাজারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সংসদ-সদস্যপ্রার্থী কালা ফিরোজ, বায়রার পলাতক সভাপতি ও যুবলীগ নেতা আবুল বাশার, আওয়ামী লীগ নেতা মনসুর আহমদ কালাম, আওয়ামী লীগ নেতা মহি উদ্দিন মহি, কাজী এয়ার ইন্টারন্যাশনালের মালিক কাজী মফিজুর রহমান এবং আদিব এয়ার ইন্টারন্যাশনালের মালিক মোবারক উল্লাহ শিমুল।
অভিযোগে আরও বলা হয়, স্বপন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক স্বৈরাচারী সরকারের পক্ষে এবং ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়ায় ছাত্র-জনতা হত্যার হুকুমের আসামি হিসাবে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন। তিনি কানাডার নাগরিক। তার মালয়েশিয়ার পার্টনার দাতো আমিন ও আওয়ামী লীগ আমলে সিন্ডিকেটের সবচেয়ে সুবিধাভোগী কাজী মফিজুর রহমানকে নিয়ে বর্তমান সরকারকে বিব্রত করার জন্য মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। আগের অনিয়ম, দুর্নীতি ও টাকা পাচারের বিচার না হওয়ায় তারা এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ সাহস করছেন।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ