নিজস্ব প্রতিবেদন ৩০ সেপ্টেম্বার ২০২৫ ০৮:২৮ এ.এম
ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, ‘পাহাড়ের সমস্যা নতুন কিছু নয়। এর শুরুর দলিল পাকিস্তান যুগ থেকে। কাপ্তাই লেক তৈরি হওয়ার পর থেকেই এখানে নানা জটিলতা শুরু হয়ে গেছে। পৃথিবীর অন্য পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড়িদের আলাদা মর্যাদা দেওয়া হয়; উদাহরণ হিসেবে ভারত, ভুটানের কথা বলা যায়।
ওখানে দূরবর্তী এলাকাগুলোতে সরকার ট্যাক্সও নেয় না, আর তাদেরকে স্বায়ত্তশাসন দিয়ে রাখা হয়। ফলে তারা নিজস্বভাবে পাহাড়কে রক্ষা করে, বাইরের শক্তি সহজে প্রবেশ করতে পারে না।’
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানলের টক শো প্রোগ্রামে তিনি এ প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের অঞ্চলের ইতিহাস অত্যন্ত পুরনো।
এখানে রাজতন্ত্র, মুঘল, কলকাতা বা মুর্শিদাবাদের শাসন ছিল। আরাকান অঞ্চলের সঙ্গে এখানকার সম্পর্কও বহু শতবর্ষ ধরে আছে। ব্রিটিশ যুগের লিখিত আইন কম, অনেক রীতিনীতি অখণ্ড রয়েছে; সেই কাস্টম-কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায়। তাই বাইরে থেকে জোর করে কোনো সংস্কৃতি বা কাস্টম বদলানো কঠিন।
তিনি আরো বলেন, “সদ্য স্বাধীনতার পর ১৯৭১ সালে আমরা পাহাড়িদের ‘বাঙালি’ বানানোর চেষ্টা করেছি। এটা ভুল ছিল। আবার দ্বিতীয় ভুলটা হয় যখন পাহাড়ে বাঙালিদের বসবাসের কথা তোলা হয়। কোনো কোনো স্থানে ‘হোমোজেনাসনেস’ দরকার আছে। বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতি-সম্প্রদায়কে শ্রদ্ধা করা দরকার।
তিনি বলেন, ‘পাহাড়ের কিছু জায়গা দীর্ঘ সময় অস্ত্রধারী গোষ্ঠীর কড়া নিয়ন্ত্রণে ছিল। উদাহরণ হিসেবে বলা যায় থানসির গভীর অরণ্যের কথাও, যেখানে কুকি-চিন ও আরাকান জাতীয় গোষ্ঠীর উপস্থিতি ছিল। এসব কারণে নিরাপত্তা ও প্রশাসন কঠিন হয়ে পড়ে। শুধু সেনা তৎপরতা বা কড়াকড়ি করলে সমস্যার মূলে যাওয়া হবে না। সমস্যার ইতিহাস ও মনস্তত্ত্ব বুঝে কৌশল নিতে হবে।’
তিনি বলেন, “ঢাকা থেকে বহুসময় পলিটিক্যালি বিষয়গুলোকে সহজভাবে মূল্যায়ন করা হয়। ফলে ‘পাহাড়বিদ্বেষী’ ও ‘পাহাড়প্রেমী’ মনোভাব গড়ে ওঠে।’ তিনি জানান, তিনি পাহাড়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের কষ্ট দেখেছেন। অনেক পাহাড়ি পরিবারের কষ্ট ও দরিদ্রতা স্পষ্ট।
রনি বলেন, ‘পাহাডড়ি অঞ্চলে নানা সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এর ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।’ তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, আন্তর্জাতিক বা প্রতিবেশী দেশগুলোও এখানে প্রভাব বিস্তার করতে পারে।
তিনি আরো বলেন, ‘কেন্দ্রীয় সরকার ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিদের (সেলিব্রিটি) পাহাড় বিষয়ক জনমত তৈরিতে সম্পৃক্ত করা হয়নি। এর ফলে তথ্য-প্রচারণা ও সচেতনতা তৈরি হয়নি। সরকারি প্রশাসন ও সামরিক প্রশাসন সেখানে অনেক কষ্ট ভোগ করছে। সমস্যার সমাধানে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক দিক বুঝে নীতি গ্রহণ করতে হবে।’
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ