নিজস্ব প্রতিবেদন ২৬ অক্টোবার ২০২৪ ০৪:১৮ পি.এম
ছবি: সংগৃহীত
প্রায় ১১ বছর আগে হরতাল পালনকালে হেফাজতে ইসলামের চারজনের মৃত্যুর ঘটনায় মানিকগঞ্জের সাবেক দুই সংসদ সদস্য মমতাজ বেগম ও দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ আওয়ামী লীগের ১০৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার গোবিন্দল গ্রামের নিহত নাজিম উদ্দিনের বাবা মজনু মোল্লা শুক্রবার (২৫ অক্টোবর) রাতে সিংগাইর থানায় মামলাটি করেন। মামলায় ১০৯ জন ছাড়াও অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়শ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাকি আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মাজেদ খান, উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সায়েদুল ইসলাম, পৌর সভার সাবেক দুই মেয়র মীর মো. শাহজাহান, আবু নাঈম মো. বাশার, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান, পৌর আওয়ামী গের সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক সাঈদ বেপারী, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটু, তালেবপুর ইউপি চেয়ারম্যান রমজান আলী, উপজেলা যুবলীগের সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনসহ ১০৯ জন।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত সময়ে ইসলাম ও সমমনা দলসমূহের পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল পালনকালে গোবিন্দল নতুন বাজার মোড়ে বিগত স্বৈরশাসক সরকার দলীয় আসামিরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে নৃশংস হত্যাকাণ্ড চালায়। বাদী মজনু মোল্লার একমাত্র ছেলে নাজিম উদ্দিন এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এদিকে এ ঘটনায় গত ৯ অক্টোবর মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করেছিলেন নিহত মাওলানা নাসির উদ্দিনের ভাই সহিদুল ইসলাম। ওই মামলায় ৫২ আওয়ামী লীগ নেতাকর্মী, ৩৮ পুলিশ সদস্য ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন