নিজস্ব প্রতিবেদন ২৮ অক্টোবার ২০২৪ ০৫:২৮ পি.এম
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৮ পর জয়পুরহাটে প্রকাশ্য সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকারম এলাকায় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের কর্মীদের লগি-বৈঠার নৃশংসতার প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ হত্যা দিবস উপলক্ষে জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
এতে ২৮ অক্টোবরের ঘটনায় দায়ের করা মামলা পুনঃজীবিত করে বিচার করার জন্য বর্তমান অন্তবর্তী সরকারের কাছে দাবি জানানো হয়। সভা থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আওয়ামী খুনিদের বিচার করে তাদের ফাঁসি দাবি করেন বক্তারা।
সভায় জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাইদ সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রকাশনা ও প্রচার এবং মিডিয়া সেলের সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজসহ জেলা ছাত্রশিবিরের নেতারা।
বিপুল সংখ্যক জামায়াত-শিবিরের নেতাকর্মী, সমর্থকসহ লোকজন এ সভায় যোগ দেন। পরে জামায়াত ইসলামের পক্ষ থেকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাচবিবির নিহত ছাত্র নাজমুল সরকার ওরফে বিশালের পরিবারকে এক লাখ টাকা প্রদান করা হয়।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন