নিজস্ব প্রতিবেদন ২৮ অক্টোবার ২০২৪ ০৫:২৫ পি.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ ২৫ জনের নামে অভিযোগ করেছে ২০১৬ সালে ক্রসফায়ারে নিহত হওয়া শাফিনুর ইসলাম শাফিনের বাবা। তবে আদালত নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য নির্দেশ দেন।
রোববার (২৭ অক্টোবর) নিহত শফিনের পিতা জয়পুরহাট সদরের চকমোহন গ্রামের নজরুল ইসলাম আদালতে এ অভিযোগ দায়ের করে। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার দুপুরে।
অভিযোগের প্রেক্ষিতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান ২৫ জনের মধ্যে নয় জনের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়ে মামলা দায়ের করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন।
র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ ছাড়াও অন্যান্য আসামিরা হলেন, জয়পুরহাটের তৎকালীন পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জয়পুরহাট র্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মো: ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন জয়পুরহাট র্যাব সদস্যরা শাফিনকে গ্রেপ্তার করে। এক মাস পর ওই বছরের ২৫ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাকে গুলি করে হত্যা করা হয়।
সোমবার দুপুরে বাদীপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান হেলাল সাংবাদিকদের জানান, ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত প্রথম নয় জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এবং ২৪ ঘন্টার মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দেন।
পুলিশ সুপার আবদুল ওয়াহাব জানান, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সদর থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন