বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে আইজিপির পদ পান জাবেদ পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদন ১৭ আগষ্ট ২০২৫ ০৬:৫৫ এ.এম

‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে আইজিপির পদ পান জাবেদ পাটোয়ারী ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদ পান জাবেদ পাটোয়ারী। আর সহযোগীরা পান একটি করে ফ্ল্যাট ও এক কোটি টাকা। পুলিশের বিশেষ শাখার (এসবি) নথিতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকতা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, দুর্নীতি করেছেন জাবেদ পাটোয়ারী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিৎ এ নিয়ে অনুসন্ধান করা। 

২০১২ সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। এর ভূমিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, শেখ মুজিবের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি। যাতে উঠে এসেছে, পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত, নেতাকর্মীদের বলতেন এখান থেকে শিক্ষা নিতে।

কিন্তু এই অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক নথিতে দেখা যাচ্ছে এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি বিশাল দল। স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসাবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখেন জাবেদ পাটোয়ারী ও তার দল। এর ফলে ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে।

আর আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করে তারা পায় রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ এক কোটি করে টাকা। এর সরাসরি তত্ত্ববাধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

বিষয়টি নিয়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো ফোন নাম্বারেই পাওয়া যায়নি। তবে একটি সরকারি সুত্রের দাবি, ৫ আগস্টের পর সৌদি আরবের রাষ্ট্রদূতের পদ থেকে জাবেদকে বরখাস্তের পর দেশে ফিরতে বলা হলেও সেখান থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

সাবেক আইজিপি নুরুল হুদা বললেন এমন প্রশ্ন যেহেতু উঠেছে বিষয়টি অনুসন্ধান হওয়া দরকার। তিনি বলেন, যদি অ্যালিগেশন উঠে থাকে তবে অনুসন্ধান হওয়া উচিত। যেহেতু ফান্ড থেকে টাকা-পয়সা দেয়া হয়েছে। 

অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এসবিতে এ সংক্রান্ত নথি গায়েব করা হয়েছে। রাষ্ট্রের প্রধান আইনকর্মকতা বললেন এটি দুর্নীতি। দুদকের উচিৎ এ নিয়ে অনুসন্ধান করা।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ১৯৪৭ সালের দুর্নীতি সংক্রান্ত যে আইনটা আছে তার ৫ এর ২ ধারায় দুর্নীতিমূলক কাজ। যদি উনি এটা নিজে লাভবান হওয়ার জন্য এবং অন্যকে লাভবান করার জন্য করে থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো অর্থ আত্মসাৎ করেন কিংবা তছরুপ করেন এটা একটা অপরাধ। এই যে, গায়েব করে দিয়েছেন এটাও একটা অপরাধ। আপনি দুদককে ক্লু দেবেন সে সূত্র ধরে দুদক এগিয়ে যাবে। 

সাবেক পুলিশ প্রধান চৌধুরি মামুন তার এক জবানবন্দি সম্প্রতি দাবি করেন, ২০১৮ সালের রাতের ভোট হয় জাবেদ পাটোয়ারীর পরামর্শেই।

আরও খবর

news image

আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর

news image

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে

news image

কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি

news image

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

news image

দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

news image

যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম

news image

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার

news image

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার

news image

৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার

news image

৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত

news image

শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের

news image

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর

news image

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার

news image

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

news image

জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন

news image

মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

news image

সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ

news image

আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার

news image

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

news image

প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ

news image

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

news image

‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

news image

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা

news image

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ

news image

ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

news image

আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন

news image

আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

news image

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র

news image

পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম

news image

মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ