নিজস্ব প্রতিবেদন ২৮ এপ্রিল ২০২৫ ০৩:০১ এ.এম
ছবি: সংগৃহীত
সিলেটের কানাইঘাটে লোভাছড়া পাথর কোয়ারিতে চাঁদাবাজির অভিযোগে নারায়ণ চন্দ্র দাস নামে সেই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলাসহ বহিরাগত এলাকার বেশ কয়েকজন লোক চিন্তারবাজার লোভা নদীর পারে পুলিশ কনস্টেবল নারায়ণ চন্দ্র দাসকে কোয়ারি থেকে ছেড়ে আসা পাথরবাহী বারকি নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ এনে জেরা করছেন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যের পরনের প্যান্টের পকেট থেকে টাকা বের করে আনেন।
স্থানীয়রা জানান, কানাইঘাটের লোভাছড়া কোয়ারির প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর নিলাম দরপত্রের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়েছে। তবে পাথর বিক্রির অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিছু অসাধু লোক নিলামে ক্রয়কৃত পাথর চুরি করে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই পাথরগুলো চুরি করা হচ্ছে। এতে নৌকাপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা পান পুলিশের কিছু অসাধু কর্মকর্তা।
কানাইঘাট থানার অফিসার ওসি মো. আব্দুল আউয়াল কালবেলাকে জানান, পুলিশ কনস্টেবল নারায়ণ চন্দ্র দাসকে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগটি পুলিশ তদন্ত করে দেখছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সুত্র: কালবেলা
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন