বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লুটের পাথর নৌপথে সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদন ২১ আগষ্ট ২০২৫ ১২:০৫ এ.এম

লুটের পাথর নৌপথে সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা ছবি: সংগৃহীত

সিলেটের লুটের পাথর এবার নৌপথে সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর কারণে পাথর ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে সড়কপথ ছেড়ে এ পথকে বেছে নিয়েছেন। প্রতিদিনই নৌপথে পাথর সরানো হচ্ছে। 

গতকাল বুধবার সিলেট নগরীর মুরাদপুরে সুরমা নদীতে শাহপরাণ থানা পুলিশের হাতে আটক হয়েছে পাঁচটি পাথরবাহী বাল্কহেড। তবে উদ্ধার হওয়া পাথর প্রতিস্থাপনে কাজ পুরোদমে চললেও প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ সিলেটের মানুষ।

এদিকে যৌথ বাহিনীর অভিযানে সিলেটে পাথর ব্যবসায় ধস নামলেও বন্ধ হয়নি পাথর সরানোর কাজ। আগে সড়কপথে পাথর সরানো হলেও যৌথ বাহিনীর অভিযানে কৌশল পাল্টেছে। ব্যবসায়ীরা নৌপথে সরিয়ে নিচ্ছেন পাথর। 

জানা গেছে, সিলেটের কানাইঘাটের সুরমা নদী, কোম্পানীগঞ্জের ধলাই, গোয়াইনঘাটে পিয়াইন, জৈন্তাপুরে সারী নদী দিয়ে কয়েকশ নৌকাযোগে পাথর সরিয়ে নেওয়া হয়েছে। সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও নদীপথে কোনো অভিযান পরিচালনা না হওয়ায় অনেক পাথর চলে গেছে জেলার বাইরে। একটি সূত্র জানিয়েছে, ছাতক হয়ে সুনামগঞ্জ, পরে সুরমা হয়ে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জে চলে গেছে অনেক পাথর।

এ ছাড়া লুটের পাথর সুরমা নদী হয়ে চলে গেছে ছাতকেও। পরে সেগুলো বৌলা, নোয়ারাই, পেপার মিল ঘাট, গোয়ালগাঁও, ছাতক বাজার ও বেদে পল্লি এলাকায় পাথর ডাম্পিং করে রাখা হয়েছে। 

এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি মনির হোসেন বলেন, যে পাথর উদ্ধার হয়েছে, সেগুলো সরকারি মাল। এগুলো চোরাইপথে লোভাছড়া কানাইঘাট থেকে নিয়ে আসা হয়েছে। উদ্ধারের পর তারা যে কাগজপত্র দিয়েছে, এগুলোর মেয়াদও নেই। খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি, তারা পরবর্তী পদক্ষেপ নেবে। 

এদিকে উদ্ধার হওয়া পাথর প্রতিস্থাপনে কাজ করছে জেলা প্রশাসন। ইতোমধ্যে চার-পাঁচ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে এডিসি নূরের জামান চৌধুরী জানান, বুধবার সাদাপাথর পরিদর্শনে যান সিলেটের বিভাগীয় কমিশনার রেজা উন নবী। তিনি পুরো এলাকা পরিদর্শন করেন। 
জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামীম পারভেজ বলেন, আমরা সব সময় লুটপাটের বিরুদ্ধে। পাথর লুটপাটে প্রশাসনের গাফিলতি রয়েছে। তারা কোনোভাবেই দায়ভার এড়াতে পারে না। বৈধভাবে যারা ব্যবসা করেন, তাদের পক্ষে আছি।  সিলেটের পরিবেশ আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল করিম কিম বলেন, দুদকের প্রতিবেদনে পাথর লুণ্ঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মীর নাম প্রকাশিত হয়েছে। এই তালিকা প্রকাশকে আমরা স্বাগত জানাই। 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন