নিজস্ব প্রতিবেদন ৩০ অক্টোবার ২০২৪ ০৫:৫৪ পি.এম
ছবি: সংগৃহীত
অশ্লীলতার অভিযোগে ঢাকার অদূরে সাভারের বাজার রোড এলাকার বিলাস সিনেমা হলের ভেতরে অভিযান চালিয়ে হলের ম্যানেজার আ. হান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ অক্টোবর) সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
সাভার মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বছরের পর বছর ধরে সাভার বাজার রোডে অবস্থিত বিলাস সিনেমা হলের ভেতরে অর্থের বিনিময়ে অশ্লীল এবং অনৈতিক কার্যকলাপ পরিচালনা করে আসছিল হল ম্যানেজার আ. হান্নান। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় কিংবা কেউ থানায় কোনো লিখিত অভিযোগ না থাকায় এতদিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অনেক পরে হলেও সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বুধবার বিকেলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে হলটিতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এ ছাড়াও অভিযানকালে হলের ভিতরে অশ্লীল এবং অনৈতিক কার্যকলাপে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও আলামত পাওয়া যায়। পরে অশ্লীলতার বিষয়ে ম্যানেজার স্বীকারোক্তি দিলে তাকে জরিমানা করা হয়।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর বলেন, অনৈতিক এবং অশ্লীল কার্যকলাপের বিষয়ে থানায় অভিযোগ দায়েরের পর বিকেলে সাভার বাজার রোডস্থ বিলাস সিনেমা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় হলের ভিতরে অশ্লীল এবং অবৈধ কার্যকলাপে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়। এ ঘটনায় হল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদে অশ্লীল এবং অনৈতিক কার্যকলাপের বিষয়টি স্বীকার করায় পেনাল কোড ১৮৬০ এর ২৯৪ ধারা মোবাবেক ৫০ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়। এ ছাড়া ভবিষ্যতে যাতে এ ধরনের কার্যকলাপ বন্ধ রাখা হয় সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন