নিজস্ব প্রতিবেদন ২৯ সেপ্টেম্বার ২০২৪ ০৩:১৫ পি.এম
ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ কারখানা খোলার দাবি ও মালিকপক্ষের করা শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেখানে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এতে অন্তত তিনজন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা দেড়টার দিকে শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ জানায়, দিন দিন শ্রমিক অসন্তোষের পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছিল। তবে আজকে (রোববার) সকালে লুসাকা গার্মেন্টস ও মন্ডল নীটওয়্যার নামে দুটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। তবে কারখানা বন্ধ ও শ্রমিকদের নামে মালিকপক্ষের করা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়। এরপর জিরাবো থেকে কাঠগড়া এলাকায় নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। তবে বেলা দেড়টার দিকে কাঠগড়া এলাকার এআর জিনস নামে পোশাক কারখানার শ্রমিকরা ক্রস ওয়্যার নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে উভয় কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর এক পর্যায়ে ইটের আঘাতে অন্তত তিনজন পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ক্রস ওয়্যার গার্মেন্টসের মমিনুল ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী , দুপুরে আহত অবস্থায় মমিনুল ইসলাম নামে একজন পোশাক শ্রমিক এনাম হাসপাতালে এসেছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ক্রস ওয়্যার পোশাক কারখানা একাধিক পোশাক শ্রমিক অভিযোগ করে বলে, 'আমাদের কারখানার দুপুরে ছুটি দেওয়া হলে এআর জিনস পোশাক কারখানার সামনে দিয়ে শ্রমিকরা যাচ্ছিলাম। এ সময় এআর জিনস পোশাক কারখানার শ্রমিকরা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় আমাদের কারখানার কয়েকজন ইটের আঘাতে আহত হয়।
অপরদিকে এআর জিনস পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কবির বলেন, আমাদের কারখানার শ্রমিকরা কাজ করছিল। কিন্তু ক্রস ওয়্যার নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা আমাদের কারখানার দিকে লক্ষ্য করে ইট ছুড়ে। তখন আমাদের কারখানার শ্রমিকরাও বের হয় বলে জানান তিনি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আগস্ট মাসের বেতনসহ বিভিন্ন দাবিতে ১১টি পোশাক কারখানা ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। এ ছাড়াও ছয়টি পোশাক কারখানায় সকালে সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে দুটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩