নিজস্ব প্রতিবেদন ৩১ অক্টোবার ২০২৪ ০৪:২০ এ.এম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে মামলা করেন। রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫৫), উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ (৫৮), কালই গ্রামের নিত্য সরকার (৪৫) ও মতিয়ার রহমান মতি (৬৫)।বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে থানা সূত্রে জানা যায়।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর কন্যা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বয়ড়া গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের আলোচনাসভায় বক্তব্য চলাকালীন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণসহ আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়। দেশি অস্ত্র লোহার লড, বাটাম, হকিস্টিক, চাপাতি ও লাঠি দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাসহ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাড়িঘর ভাঙচুর করা হয়। মামলায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারাসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের জড়িত থাকার বিষয়ও উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বয়ড়া গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ