নিজস্ব প্রতিবেদন ০৯ নভেম্বার ২০২৪ ০৩:১০ পি.এম
ছবি: সংগৃহীত
কক্সবাজারে আবাসিক হোটেলে গোপন বৈঠক করার সময় আটক ১৯ ইউপি সদস্যের মধ্যে থেকে ১৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদ শেষে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকালে আসামিদের কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আজিম নোমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ফয়জুল আজিম নোমান বলেন, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলী সড়কের ইউনি রিসোর্টের পঞ্চম তলার হলরুমে গোপন সভা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ইউপি সদস্যদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাইবাছাই শেষে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটকদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে এবং অপর চারজনের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিরোধিতাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে জানিয়ে ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে সরকারবিরোধী আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতা গোপন বৈঠক করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সন্দেহজনক হোটেলটি ঘিরে ফেললে বেশ কয়েকজন কৌশলে পালিয়ে যায়।
ফয়জুল আজিম নোমান আরও বলেন, হোটেলটির সম্মেলন কক্ষে অবস্থানকারী ১৯ জন ইউপি সদস্যকে আটক করা হয়। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটির নেতা। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিরোধিতাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন