নিজস্ব প্রতিবেদন ১২ আগষ্ট ২০২৫ ০৩:৪৩ এ.এম
ছবি: সংগৃহীত
কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ ৯ জন।
সোমবার (১১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান ভার্চ্যুয়ালি তাদের হাজিরা নেন।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মাঈন উদ্দিন চৌধুরী।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেকমন্ত্রী শাজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জন।
আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুযায়ী ভার্চ্যুয়াল আদালত চালুর বিষয়ে গত ৬ আগস্ট ঢাকার সিএমএম মোস্তাফিজুর রহমান অফিস আদেশ জারি করেন।
সেই আদেশে বলা হয়, ঢাকার সিএমএমসহ বিভিন্ন আদালতে চাঞ্চল্যকর মামলা বিচারাধীন। এসব মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রচুরসংখ্যক আসামিকে বিভিন্ন যানবাহনে আনা–নেওয়া করা হয়। এই আসামিদের মধ্যে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আসামিরা রয়েছেন। এই আসামিদের আদালতে আনা–নেওয়ার ক্ষেত্রে প্রায়ই নিরাপত্তাঝুঁকি দেখা যায়।
এই আসামিদের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে প্রায়ই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। এমন পরিস্থিতি অবসানের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার বিজ্ঞপ্তি এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন অনুযায়ী অডিও, ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, মামলার শুনানির নির্দেশনা রয়েছে। ওই আইন অনুযায়ী ঢাকার সিএমএম আদালতের ২৮ নম্বর আদালতের এজলাস কক্ষ ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে। এ জন্য জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে ২৮ নম্বর আদালতে ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুনানি অনুষ্ঠিত হবে।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ