সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মাসুদ রানার প্রেমের টানে বাংলাদেশে শাবনুর

নিজস্ব প্রতিবেদন ১১ নভেম্বার ২০২৪ ০৪:৩৭ পি.এম

মাসুদ রানার প্রেমের টানে বাংলাদেশে শাবনুর ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের মাসুদ রানা ৮ বছর আগে অনুপ্রবেশ করে ভারতে যান রাজমিস্ত্রির কাজ করতে। যে বাড়িতে ভাড়াটে হিসেবে ওঠেন সেই বাড়ির শাবনুর (১৭) নামে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মাসুদ রানা। গত ১৪ অক্টোবর ওই কিশোরী মাসুদের সঙ্গে বাংলাদেশে চলে আসে। এরপর তারা বিয়ে করে সংসার শুরু করেন।

সোমবার (১১ নভেম্বর) ভারতীয় ওই কিশোরীর সঙ্গে মাসুদের বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. নাসিম।

মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। ওই কিশোরী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়ায় ইসমাইল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের দক্ষিণ দিনাজপুরে ওই কিশোরীর শ্বশুরবাড়িতেই ভাড়াটে হিসেবে থাকতেন মাসুদ। এতে দুজনের কথাবার্তা হতো। সেই সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে বের করে দেন মাসুদকে। পরে বিএসএফ-বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিশোরীকে বাংলাদেশে নিয়ে আসেন মাসুদ। বাংলাদেশে এসে কিশোরীর নাম পরিবর্তন করে তারা বিয়ে করে।

এদিকে স্ত্রীকে ফিরে পেতে ১৪ অক্টোবর ভারতের সংশ্লিষ্ট থানায় জিডি করেন ইসমাইল হক।

জিডির তথ্যমতে তার অভিযোগ, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তার স্ত্রীকে বাংলাদেশে নিয়ে এসেছেন মাসুদ। আটকে রেখে নির্যাতন করেছেন তার স্ত্রীকে। এমনকি ভারতে যেতে চাইলেও কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। এ অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে আবেদন জানান ইসমাইল।

এ বিষয়ে স্থানীয় ব্যক্তিরা জানান, ভারতের দিনাজপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে প্রায় ৪০ দিন আগে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ায় মাসুদ ওই কিশোরী গৃহবধূকে নিয়ে যায় আসেন বাড়িতে। পরে তারা বিয়ে করেন। মাসুদ আট বছর আগে ভারতে অনুপ্রবেশ করেন। দীর্ঘদিন সেখানে রাজমিস্ত্রির কাজ করেন। ভারতে অবাধে চলাফেরার জন্য অবৈধভাবে বানিয়েছিলেন ‘আধার কার্ড’।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ভারতের কোনো নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩