নিজস্ব প্রতিবেদন ১২ নভেম্বার ২০২৪ ০৬:০০ এ.এম
ছবি: সংগৃহীত
শেরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণকে অপহরণের অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) শহরের কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি মো. জুবায়দুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃত সুমন মিয়া (১৭) পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে। সে শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার নিজ বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হন কৃষক মো. নজরুল ইসলামের ছেলে সুমন মিয়া। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই-তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়। রোববার রাতে অভিযুক্ত এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ।
নিখোঁজ কলেজশিক্ষার্থী সুমন মিয়ার বাবা মো. নজরুল ইসলাম জানান, ‘আমার ছেলেকে কী করেছে আল্লাহই ভালো জানে, আমি আমার ছেলেকে ফেরত চাই। আমার কলিজার ধনকে খুঁজে পাচ্ছি না। যেখানেই থাকুক আমার ছেলেকে আমি জীবিত উদ্ধার চাই।’
সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অপহৃত সুমনকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের সবশেষ অবস্থান ময়মনসিংহে ছিল। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ আছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩