নিজস্ব প্রতিবেদন ১৬ সেপ্টেম্বার ২০২৪ ০৭:৩৫ এ.এম
ছবি: সংগৃহীত
ভারতে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করায় আলমগীর শেখ (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ভারতে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের তিন তারিখে পর্যটন ভিসায় বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন যুবক আলমগীর হোসেন। ভারতে বসেই তিনি ভারত বিরোধী মন্তব্য করে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ও লাইভ করেন। তাৎক্ষণিক তাকে শনাক্ত করে ভারত সরকারের গোয়েন্দা বাহিনী। এরপর দীর্ঘ তদন্ত শেষে চ্যাংড়াবান্ধ ইমিগ্রেশনের মাধ্যমে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনের ভিসা বাতিল করা হয়। রোববার রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের মাধ্যমে আলমগীর শেখকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।আলমগীর শেখ ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে বেড়াতে গিয়ে লাইভ শেয়ার করে তিনি বলেন, ‘১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।’বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব বলেন, ভারতের চ্যাংড়াবান্ধা কর্তৃপক্ষ বাংলাদেশি ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন