নিজস্ব প্রতিবেদন ০৭ ডিসেম্বার ২০২৪ ০২:১৩ এ.এম
ছবি: সংগৃহীত
ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কেন্দ্রীয় নাগরিক কমিটি কক্সবাজার জেলা শাখা। শুক্রবার (০৬ ডিসেম্বর) জুমার নামাজের পর মিছিল নিয়ে কক্সবাজারের রাজপথে নেমে পড়ে ছাত্র-জনতা। মিছিলটি শহরের তারাবনিয়ার ছড়া এলাকা থেকে বের হয়ে কক্সবাজার পৌরসভা গেটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনার নির্দেশে দুই হাজার ছাত্র-জনতা খুন হয়েছেন। আহত হয়েছেন লাখো ছাত্র-জনতা। খুনি হাসিনা ও তার দোসরদের বাংলাদেশে ফের রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য একচোখা ভারত তৎপর। শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে শেখ হাসিনা তথা পতিত ফ্যাসিজমের সহযোগীদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ কোনো ধর্মের, কোনো গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার। সনাতনী নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ভারত বাংলাদেশকে নতজানু করতে চায়। ভারতের এই ইচ্ছা দেশপ্রেমে উদ্বুদ্ধ মুক্তিকামী ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।
বক্তারা ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভারত বিশ্বে বৃহৎ গণতান্ত্রিক দেশের তকমা ফেরি করে বেড়ালেও একটি হিন্দু মৌলবাদী রাষ্ট্র। ষড়যন্ত্র না করে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক করুন। অহেতুক বিশেষ দলের পক্ষাবলম্বন করে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না।
জাতীয় নাগরিক কমিটির নেতা অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সুজা উদ্দিন সুজা, কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাহেদুল ওয়াহিদ সাহেদ, জুনাঈদ হোসেন, রবিউল হোসেন প্রমুখ।
এর আগে মিছিলকারীরা গোলামি না আজাদী, আজাদী-আজাদী। দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন